1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালী প্রধানসড়কে ঝরে গেল ছাত্রলীগ নেতার প্রান - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও জালালাবাদে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ইউনিসেফের জরুরী সহায়তা প্রদান নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির দুপুর পর্যন্ত বন্ধ ইউএনও কার্যালয়, সরকারি গাড়িতে ঢাকা সফরের অভিযোগ ‎অবৈধ সম্পদের পাহাড় গড়া এলজিইডির বেলাল প্রধান প্রকৌশলী হতে মরিয়া দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অবশেষে বিতর্কিত চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলি থানচিতে  রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের অভিষেক অনুষ্ঠিত  চন্দনাইশে বন্যায় মৎস্য চাষি আবদুল হামিদের ৭০ লক্ষ টাকার ক্ষতি

বাঁশখালী প্রধানসড়কে ঝরে গেল ছাত্রলীগ নেতার প্রান

শিব্বির আহমদ রানা, বাঁশখালী সংবাদদাতাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১
  • ২৫৯ বার

বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় তানভির হাছান সিকদার তাছনিম (২১) নামের এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারী) সকাল সাড়ে ১১ টার দিকে চট্টগ্রাম আনোয়ারা-বাঁশখালী (পিএবি) প্রধান সড়কের চেচুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত তানভির হাছান সিকদার বাংলাদেশ ছাত্রলীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র লীগের সহ-সম্পাদক।

তিনি বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা সমদ আলী সিকদারের নতুন বাড়ী ৯ নম্বর ওয়ার্ড এলাকার মাওলানা আবুল শমা মুহাম্মদ ইউসুফের প্রথম পুত্র। তারা দু’ভাই এক বোন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ‘মোটর সাইকেল আরোহী তানভীর সিকদার একটি কাজে সকাল ১০টায় গুনাগরি যাওয়ার জন্য বের হয়। যাত্রামুখে এই সময় চেচুরিয়ায় এলে একটি বিপরীত মুখি সিএনজির সাথে তার মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ছাত্রলীগ নেতা তানভীর নিহত হয়।

ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুতে বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালীব, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ, বাঁশখালী উপজেলা আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net