1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে চৈতী গ্রুপের বিষাক্ত বর্জ্যে দূষিত হচ্ছে সরকারি খাল-নদী; প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন, জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে চৈতী গ্রুপের বিষাক্ত বর্জ্যে দূষিত হচ্ছে সরকারি খাল-নদী; প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন, জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১
  • ৩০৭ বার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সরকারি খাল দখল চৈতী নীট কম্পোজিট নামে একটি শিল্প প্রতিষ্ঠান গোপন ড্রেন নির্মান করে খাল ও নদীর পানি দুষণ করছে। গার্মেন্টের বিষাক্ত রাষায়নিক বর্জ্যে আশেপাশের পরিবেশও ধূষিথ হচ্ছে। এর প্রতিবাদে সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী। জেলা প্রশাসকের কাছে বোতলে করে দূষিত পানির নমুনাসহ স্মারক লিপি দিয়েছে এলাকাবাসী।

পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির ব্যানারে আয়োজিত ওই মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শিল্পকারাখানার বর্জ্য পরিশোধন করার আইন থাকলেও সোনারগাঁয়ের চৈতী কম্পোজিট তা না করে বিষাক্ত রাসায়নিক মিশ্রিত কালো পানি টিপরদী এলাকার খালে ফেলছে। খাল হয়ে এই পানি মারীখালী নদী ও ব্রহ্মপুত্র নদীতে গিয়ে মিশছে। এই দুই নদীসহ আশেপাশের এলাকার পানিও দূষিত করছে। ফলে ফসলি জমি নষ্ট হচ্ছে। স্বাভাকি মাছসহ খামারের চাষের মাছও মরে ভেসে ওঠে বিভিন্ন সম্ময়।

বক্তরা বলেন, পানি পরিশোধনের পরিবর্তে গার্মেন্টের মালিক আবুল কালাম, জিএম মিজানুর রহমান, ডি জি এম বদরুল এলাকার প্রভাবশালীদের ম্যানেজ করে জোরপুর্বক সরকারি খাল ও প্রবাসীর জমিও দখল করে নিয়েছে। মানববন্ধনে টিপরদী ও আশেপাশের অন্তত ৩০ টি গ্রামের ক্ষতিগ্রস্ত নারী পুরুষ অংশ নেয়।

মানববন্ধন শেষে প্রতিকারের দাবীতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এর কাছে টিপুরদী এলাকার খালের পানির নমুনা ও স্মারক লিপি দেয়া হয়।
এসময় বক্তব্য রাখেন, ভুক্তভোগী হাজী শাকিল রানা, বাংলাদেশ পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সভাপতি হোসাইন, সাধারণ সম্পাদক এডভোকেট ফিরোজ, সহসভাপতি বোরহান উদ্দিন খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নূর এ আলম জান্নাত, সাংবাদিক শাহজালাল প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net