1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশলয় বালিকা উচ্চ বিদ্যালয় কিবাপ্রাছাস আহবায়ক কমিটি গঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

কিশলয় বালিকা উচ্চ বিদ্যালয় কিবাপ্রাছাস আহবায়ক কমিটি গঠিত

সেলিম উদ্দীন, কক্সবাজার।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৭৩১ বার

চকরিয়া উপজেলার খুটাখালী কিশলয় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রীদের সংগঠন ‘কিবাপ্রাছাস’ আহবায়ক কমিটি তিনজন শিক্ষককে উপদেষ্টা করে গঠন করা হয়েছে।

১২ ফেব্রুয়ারী শুক্রবার সকালে স্কুল মিলনায়তনে অনুষ্টিত সভায় বিদ্যালয়ের ২০০৬ সাল থেকে ২০২০ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়।

আয়োজিত আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে কিবাপ্রাছাস আহবায়ক কমিটি গঠন করা হয়।

বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ১২ ব্যাচের শিক্ষার্থী সায়েমা সুলতানা।

প্রাক্তন শিক্ষার্থী ১৫ ব্যাচের মোছাদ্দিকা মৌনিন’র সঞ্চালনায় সভায় একাধিক প্রাক্তন শিক্ষার্থী বক্তব্য দেন।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ঈদুল ফিতর পরবর্তী বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠান সফল করতে ১২ ব্যাচের সায়েমা সুলতানাকে আহবায়ক ও ১৫ ব্যাচের মোছাদ্দিকা মৌনিনকে সদস্য সচিব ঘোষনা করা হয়।

পুনর্মিলনী অনুষ্টানে সম্মেলনের মাধ্যমে পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সভায় জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net