1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামের উজিরপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার ঈদগাঁওয়ে চিকিৎসা সংকট, কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত জনগন, জোড়াতালি দিয়ে চলছে উপস্বাস্থ্য কেন্দ্র ইউরোপের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের সম্ভাবনা বাড়ছেঃ ইউনিডেক্সের এম্বেসেডর কক্সবাজারে ৬১ জন অসহায়,দরিদ্রের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান ডলু নদী তীরবর্তী বন্যার্তদের পাশে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম সাতকানিয়ার কাঞ্চনায় বন্যার্তদের মাঝে ৫০ লাখ টাকার খাদ্য ও কসমেটিকস সামগ্রী বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসহায়তা বিতরণ এমপি কাজল

চৌদ্দগ্রামের উজিরপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৮৯ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে চৌদ্দগ্রাম থানা পুলিশের আয়োজনে উপজেলার উজিরপুর ইউনিয়নের মিয়াবাজার তোষণ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। উজিরপুর ইউপি সদস্য আব্দুল জলিলের সভাপতিত্বে উজিরপুর ইউনিয়ন বিট পুলিশ অফিসার এসআই শামীমের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (অপারেশন) নুরুল বাশার।

এসময় নুরুল বাশার বলেন, ইচ্ছে থাকলেও পুলিশের একার পক্ষে মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব নয়। মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে এ লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। পুলিশ যে জনগণের সত্যিকারের বন্ধু তাহা নিশ্চিত করাই পুলিশের অন্যতম লক্ষ্য। জনগণকে সঙ্গে নিয়ে এলাকায় সকল অপরাধ কার্মকান্ড প্রতিরোধ করা হবে। সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি সহ সকল অপরাধের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে এসময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এদিকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল গফুর বলেন, আমাদের সরকারের একটি অন্যতম শর্ত হলো উন্নয়ন। দেশের স্বাধীনতার সময় আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পুলিশ যেমন অস্ত্র হাতে তুলে নিয়েছিল। স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বর্তমান সময়ে দায়িত্ব পালনের মাধ্যমেও পুলিশ প্রমাণ করেছে পুলিশ সত্যিকারার্থেই জনগণের প্রকৃত বন্ধু। প্রকৃত অপরাধিদের বিষয়ে সঠিক তথ্য দিয়ে অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করা আমাদের উচিৎ।

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো: আব্দুল হাই, মো: সুরুজ মিয়া, মো: কামরুল ইসলাম, মো: জয়নাল আবদীন, মো: আব্দুল মালেক, মো: আবেদ মিয়া, মো: আহসান সহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net