1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি গঠন প্রক্রিয়া। সেকাল আর এ কাল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি গঠন প্রক্রিয়া। সেকাল আর এ কাল

শাহাদাত হোসাইন সালিম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৭৮ বার

আমার প্রানের সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের সেকালের কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে স্মৃতি থেকে দু একটি কথা।
৭৯ সনের ১ লা জানুয়ারী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি গঠন করা হলে ১৮ ই ফেব্রুয়ারী কমিটি গঠনের জন্য কেন্দ্র থেকে একটি টিম চট্টগ্রামে আসে।আবদুস
সালাম মামুন(সাবেক বিচারপতি) গোলাম মোস্তফা (সাবেক এজিএস ডাকসু) শাহাজাহান চৌধুরী ( কস্কবাজার) আবুল কালাম আজাদ(এম,পি গুলশান-বিএলএফ)এবং আবুল কালাম(চ,বি)।এই পাঁচ জন কেন্দ্রীয় নেতা।আলকরন সদর মার্কেটে সভা আহবান করা হয়।মূলত দুটি গ্রুপ,জাগোছাত্রদল ও জাতীয় ছাত্রদল এর নেতৃবৃন্দ ও কর্মীরা সভায় উপস্থিত হলেন।আমি বেশ ভালো বক্তৃতা করে নেতৃবৃন্দের চোখে পড়লাম এবং মহানগরীর আহবায়ক হিসাবে নিজের জোরালো করতে সক্ষম হলাম।কেন্দ্রীয় নেতৃবৃন্দ টেরী বাজারের চিৎ কাইত একটি হোটেলে উঠলেন। নিবিগ্নে মহানগর,উত্তর,দক্ষিণ,বিশ্ববিদ্যালয়,ও কস্কবাজার এ
পাঁচটি কমিটি দুই দিনের মধ্যে ঘোষনা দিয়ে ঢাকায় চলে এলেন।
পরবর্তীতে আমি নগরের ৬ টি থানা,সবগুলো কলেজে আহবায়ক কমিটি ও পরে পুনাঙ্গ কমিটি গঠন করি।সব কলেজে দু বার করে ছাত্র সংসদ নির্বাচন হয় এবং ভিপি-জিএস দের মনোনয়ন দেই।পুরো প্রক্রিয়ার আমাকে একটি পাই পয়সা লেন দেন করতে হয়নি।

কেন্দ্রীয় কমিটি গঠনের লক্ষে আমার সময়ে দুবার সন্মেলন অনুষ্ঠিত হয়,প্রথম সন্মেলনে ১ম যুগ্ন আহ্বায়ক এনামুল করিম শহীদ কে সভাপতি ও ২য় যুগ্ন আহ্বায়ক গোলাম হোসেন কে সাধারণ সম্পাদক করে সন্মেলন স্হলে পুনাঙ্গ কমিটি গঠন করা হয়। ২য় সন্মেলনে গিয়ে দেখলাম শহীদ-কাসেম।মিলন-কামাল এর নামে জোরালো ও সামসু-নাজমুলের নামে হালকা স্লোগান হচ্ছে।দুপুরে খাবার বিরতিতে আমরা ক’জন সিদ্ধান্ত নিলাম আমরা মিলন-কাসেম কে ক্রস ভোট দিব।রাজশাহীর জামি,টাঙ্গাইলের রতন-মজনু, ময়মনসিংহ ম্যাডিকেলের রফিক চৌধুরী,পাবনার আনোয়ার,দিনাজপুরের রিজু,বরিশালের মজিবর জয়পুরহাট এর প্রিন্স,রংপুরের আলাউদ্দীন এবং আমি। সন্ধ্যায় আমরা যারা ভোটার তাদের বাসে করে গণভবনের সন্মেলন স্থল থেকে শিল্পকলা একাডেমির হলে নেওয়া হলো,প্রস্তাবক-সমর্থক এর পরে ভোটাভুটি হলো।আমাদের ভোটে গোলাম সরওয়ার মিলন সভাপতি এবং আবুল কাসেম চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন।এ প্রক্রিয়ায় আমাদেরকে কেউ ওয়াশার পানি ও খাওয়ায় নি।আমাদের কে ও কাউ কে ওয়াশার পানি খাওয়াতে হয় নি।এক সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় কমিটি ঘোষনা করা হয় এবং আমি কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হই।

৮২ সালের প্রথম দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সন্মেলন অনুষ্ঠিত হয়। ঢাকা থেকে আবুল কাসেম চৌধুরী এবং তৌহিদ আর চট্টগ্রাম থেকে আমি সে সন্মেলন এ যোগ দেই।সভাপতি পদে আমার পচন্দের সৈয়দ আলমগীর কবির অনেকটা বিনা প্রতিদন্ডিতায় নির্বাচিত হয়। সাধারণ সম্পাদক পদে মোখতার আহাম্মদ ও নুরুল ইসলাম এর নাম প্রস্তাব করা হয়।টান টান উত্তেজনা। আমি নুরুল ইসলাম কে ভিতরে ভিতরে সমর্থন করতাম।শুরু হলো ভোটাভুটি।ফলাফল ঘোষনায় দেখা গেল মোখতার এক ভোট বেশী পেয়েছে।সাথে সাথে লম্বা সিরাজ একজন ভোটার কে নিয়ে তুমুল অবজেকশান দিলো।নিয়ম অনুযায়ী যা ভোট গ্রহনের আগে দেওয়া উচিৎ ছিলো।মওকা পেয়ে আমি ফলাফল স্থগিত করে কাসেম চৌধুরী কে নিয়ে শহরের দিকে রওয়ানা হলাম।বেশ কয়েকজন ছাত্র আমাদের ভস্কওয়াগনের সামনে শুয়ে পড়লেও আমি কৌশলে নেতৃবৃন্দ কে নিয়ে শহরে চলে আসতে সক্ষম হলাম।
কাসেম চৌধুরী ঢাকায় চলে গেল। দুদিন পর আমি সৈয়দ আলমগীর কবির কে সভাপতি ও নুরুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে কমিটি নিয়ে নুরুল ইসলাম কে সাথে নিয়ে ঢাকায় পৌছলাম।এস এম হলের আট নাম্বার রুমে গিয়ে কাসেম চৌধুরী থেকে স্বাক্ষর করিয়ে চাঙ্খারপোলে মিলন ভাই এর বাসায় গেলাম।মিলন ভাই বাসা থেকে বের হচ্ছিল।গলির মুখে দাঁড়িয়ে তিনি কমিটি অনুমোদন দিলেন।
বিশ্বাস করুন সে কালের এ কমিটি গঠন প্রক্রিয়ায় এক কানা কড়ি ও লেন দেন হয় নি।লেন দেনের বিষয়টি আমাদের স্বপ্ন কল্পনায় ও আসে নি।
এ কালের কমিটি গঠন প্রক্রিয়া আমার জানা নেই।তবে দীর্ঘসুত্রিতা ও ডাউস কমিটি চোখে বিঁধে।অন্য কথা ও শুনি,তবে আমি শোনা কথায়,বা কান কথায় বিশ্বাস করার লোক আমি নই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net