1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামের ইটভাটা বৈষম্যের স্বীকার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী র‍্যাব-৪ এর অভিযানে অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্রসহ, তিন সন্ত্রাসী গ্রেফতার মরহুম হাফেজ আলাউদ্দিন সাহেবের রুহের মাগফিরাত কামনায় উপহার সামগ্রী বিতরণ সাতকানিয়ায় ধর্ষণ ও চাঁদাবাজির পৃথক মামলায় ৪ আসামী গ্রেফতার সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৬ পরিবারে সহায়তা বিতরণ জাপানে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে জিয়া খাল খনন কমসূর্চির উদ্বোধন করলেন এমপি কাজল

চট্টগ্রামের ইটভাটা বৈষম্যের স্বীকার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ২৮৯ বার

সারাদেশে ইটভাটার কাযর্ক্রম চলমান থাকলেও শুধু মাত্র চট্টগ্রাম ইটভাটা বৈষম্যের স্বীকার । ১ মার্চ দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে চট্টগ্রাম জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির মানববন্ধনে এই অভিযোগ করেন ইটভাটার মালিকরা।
বক্তারা বলেন, চট্টগ্রামে সরকারের উন্নয়ন প্রকল্প গুলি ইট নির্ভর।ইটভাটা বন্ধ করে দিলে চলমান উন্ননয় বাধাগ্রস্থ হবে। দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে। এই সব শ্রমিক বেকার হয়ে যাবে। যার ফলে দেশের আইন শৃঙ্খলা অবনতি ঘটবে। আধুনিক বাংলাদেশের স্বপ্ন ভেংগে যাবে ।ক্ষতিগ্রস্থ ও ঋণগ্রস্থ হবে মালিক ,শ্রমিক ও তাদের পরিবার ।
বক্তারা অারো বলেন,ইটভাটা উচ্ছেদের ফলে ২৮০টি ইটভাটার মধ্যে ১০২ টি গুড়িয়ে দেওয়া হয়েছে। এই ইটভাটা নিভে যাওয়া আগুনে নিভে যেতে বসেছে এই পেশায় সংশ্লিষ্ট কয়েক লক্ষ পরিবার। এই সব পরিবাবের ভবিষ্যত অন্ধকার দেখছেন। আয়ের উৎস বন্ধ হয়ে যাওয়ায় আত্মহত্যার মত কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে।

প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানিয়ে বক্তারা বলেন, দেশের আইন মেনে ,পরিবেশ আইন অনুযায়ী লাইসেন্স ও ছাড়পত্র নিয়ে ইটভাটা চালাতে চাই ,লক্ষ লক্ষ শ্রমিকের আহারের যোগান দিয়ে ব্রিক ইন্ডাস্ট্রিজের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখতে চাই।দেশের অবকাঠামো উন্নয়নে ইটের বিকল্প কোন কিছু বাজারে নেই,তাই ইটভাটা গুড়িয়ে দিলে সব সমস্যা সমাধান হবে না।সরকারি আইন মেনে পরিবেশ সম্মত এই বৃহত শিল্পে যারা বিনিয়োগ করেছেন,আপনি তাদের বাচাঁন। আপনি চাইলে এই শিল্প বাচঁবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক হাজী মো: সিরাজ উদ্দীন চৌধুরী,মো: আজিজুল হক, মো: সাইফুল ইসলাম, আবিদ হোসাইন, আবদুর রহিম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net