1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে সৈয়দ কলিম উল্লাহ্ শাহ্ মাইজভান্ডারী ও সৈয়দ রহিম উল্লাহ্ শাহ্ মাইজভান্ডারীর বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

রাউজানে সৈয়দ কলিম উল্লাহ্ শাহ্ মাইজভান্ডারী ও সৈয়দ রহিম উল্লাহ্ শাহ্ মাইজভান্ডারীর বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৩৫৬ বার

গাউসুল আজম হযরত শাহসুফি মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ক:)’র সহোদর ভাগিনা আল্লামা মুফতি সৈয়দ কলিম উল্লাহ্ শাহ্ মাইজভান্ডারী (ক.) ও আল্লামা মুফতি সৈয়দ রহিম উল্লাহ্ শাহ্ মাইজভান্ডারী (ক:)” বার্ষিক ওরশ শরীফ চিকদাইর মাইজভান্ডারী দরবার শরীফ নানা কর্মসূচির মধ্যদিয়ে সোমবার অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ছিল মাজার গোসল দেয়া, গিলাফ চড়ানো, খতমে কোরআন, খতমে বোখারী শরীফ, খতমে গাউসিয়া, মাজারে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল ও জিকিরে ছেমা মাহফিল। মাহফিলে সভাপতিত্ব করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও হুজুরের নাতি হযরতুলহাজ্ব আল্লামা ছগির উসমানী ( মা.জি.আ.)।জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক মোঃ আবু তাহেরের সঞ্চালনায় মাহফিলে তকরির করেন আল্লামা নুরুল মনোয়ারা চৌধুরী ,আল্লামা লোকমান, আল্লামা ছালে সুফিয়া মাইজভান্ডারী, আল্লামা আবুল বশর মাইজভান্ডারী, আল্লামা ফরিদুল আলম মাইজভান্ডারী, আল্লামা তরিকুল ইসলাম মাইজভান্ডারী, মাওলানা বাহাউদ্দিন ওমর মাইজভান্ডারী,মাওলানা এস এম তৈয়বুর রহমান, মাওলানা জামাল উদ্দীন। মিলাদ কিয়াম করেন আল্লামা কে এম বেলাল হোসাইন মাইজভান্ডারী। উপস্থিত ছিলেন ইউপি সদস্য জানে আলম, শাহ্জাহান, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি রাঙামাটি ও রাঙ্গুনিয়া উপজেলার সমন্বয়কারী মঞ্জুরুল ইসলাম চৌধুরী, চিকদাইর শাখা ২-এর সভাপতি রোকন ফারুকী, সাধারণ সম্পাদক আবু মোঃ আক্কাস উদ্দীন মানিক, ৭নং রাউজান সদর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন, মোঃ রমজান আলী, কাজী হেলাল, আনিস উল খান বাবর, সৈয়দ তছিলম, কোরবান আলী মিনকু, ছালে জঙ্গীর, আলমগীর হোসেন খালেক । মাজারে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি চিকদাইর শাখা ২ এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন হুজুরের নাতি হযরতুলহাজ্ব আল্লামা ছগির উসমানী ( মা.জি.আ.)।পরে আগত আকেশ, ভক্তদের মাঝে তাবরুক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net