1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মধুর ক্যান্টিনের সামনে হাতবোমা বিস্ফোরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ নেতাদের নিয়ে ইউএনও’র ভূরিভোজ, এলাকায় তীব্র ক্ষোভ অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে মাগুরার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত জায়েদ বিন কবির ও আশীষ রায় স্মরণে নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে ভুক্তভোগী নারী ও ইউনিয়ন বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন অপ্রতিম হত্যায় আসামিদের দায় স্বীকার, দ্রুত বিচারের ব্যবস্থা করছে সরকার

মধুর ক্যান্টিনের সামনে হাতবোমা বিস্ফোরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৯৯ বার

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আবারও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার বেলা পৌনে ১১টার দিকে মধুর ক্যান্টিনের সামনের রাস্তার পাশে বিস্ফোরণটি হয়। তবে এতে কেউ হতাহত হননি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ে প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী। তিনি বলেন, যারা এ ঘটনার সঙ্গে জড়িত আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তাদের বের করার চেষ্টা চালাচ্ছি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাতবোমা বিস্ফোরিত হওয়ার সময় মধুর ক্যান্টিন ও ডাকসু ভবনের কাছেই সাদা পোশাকে দুজন পুলিশ অবস্থান করছিলেন। এক রিকশাওয়ালাও সেখান দিয়ে যাচ্ছিলেন। তবে বিস্ফোরণে তাদের কোনো ক্ষতি হয়নি।

নিউমার্কেট পুলিশ ফাঁড়ির এসআই রইস উদ্দিন এ বিষয়ে বলেন, কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বা কোথা থেকে ককটেলটি ছুড়ে মারা হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে এতে কারও কোনো ক্ষতি হয়নি।

২৬ ডিসেম্বর থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ওই দিন ছোট একটি বিস্ফোরণের পর মধুর ক্যান্টিন ও আইবিএ ভবনের গেটের মাঝামাঝি জায়গায় একটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। পরে পুলিশ ককটেলটির নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটায়।

এর তিন দিন পর ২৯ ডিসেম্বর সকাল ৯টায় মধুর ক্যান্টিনের সামনে তিনটি এবং বিকাল সাড়ে ৫টার দিকে ডাকসু ভবনের পাশে হাতবোমা ফাটানো হয়। পর দিন ফের মধুর ক্যান্টিনের সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

এর আগে ১ জানুয়ারি সকালে অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশের কয়েক গজ দূরে একটি ককটেল বিস্ফোরিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net