1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৬ বসতঘর পুড়ে ছাই - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

মীরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৬ বসতঘর পুড়ে ছাই

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ২৭৩ বার

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা:
মীরসরাই উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের মনু ভুঁইয়া পাড়া এলাকার ছেরু হাফেজ বাড়িতে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ৬টি পরিবারের সব কিছু পুড়ে ছাঁই হয়ে যায়।

স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ১২টায় প্রথমে ছৈয়দুল হকের পাকের ঘর থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তে আগুনের লেলিহানে ৬টি ঘর পুড়ে নিঃস্ব হয়ে যায় ৬টি পরিবার।
ক্ষতিগ্রস্তরা হলেন, শাহ আলম, মোঃ রবিন, মোঃ নুরুল ইসলাম, মোঃ সাদ্দাম, মোঃ নিজাম, সৈয়দুল হক। তাদের পরণের কাপড় ছাড়া কিছুই রক্ষা হয়নি।
২নং ওয়ার্ড ইউপি সদস্য মাহফুজুল হক মনা জানান, আবু তোরাব বাজারের নাইট গার্ড হতদরিদ্র ছৈয়দুল হকের পাকের ঘর থেকে আগুনের সুত্রপাত হয়। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতির হতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা।
মীরসরাই ফায়ার ফায়ার সার্ভিস এর ষ্টেশন অফিসার ইমাম হোসেন জানান, পাকের ঘর থেকে আগুনের সুত্রপাত হয়েছে। রাত ১২.৪৫টায় খবর পেয়ে দ্রুত আমরা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। তবে হতদরিদ্র পরিবারগুলো কিছুই বাঁচাতে পারেনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net