1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাক চাপায় শিশু নিহত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজ দেখে আটক ৩ নোয়াখালীতে ডিএনসি-এসআরবি এর যৌথ অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক চক্রের মূল হোতা গ্রেপ্তার  সংবাদ সংগ্রহে বাঁধা : হাটহাজারীতে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটির আহবায়ক বহিষ্কার নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত  নবীনগরে এতিমখানা পরিদর্শনে ইউএনও ও শিক্ষা কর্মকর্তা, শিশুদের মাঝে হাইজিন কিট বিতরণ সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা, ‘আল্লাহর রং গ্রহণ করো; আল্লাহর চেয়ে উত্তম রং আর কার?’—ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঢাকা যাত্রাবাড়ী থেকে নোয়াখালীর ৬৫ বছরের আবু নাঈম নিখোঁজ, সন্ধান চায় পুলিশ ও পরিবার নোয়াখালীর হাতিয়ায় জাগলার চরে বন উজাড় ও সরকারি জমি দখলের অভিযোগে গ্রেপ্তার ২  বাঙ্গরায় গ্রামীণ অবকাঠামো প্রকল্পে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন মাগুরা শ্রীপুরের আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক

ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাক চাপায় শিশু নিহত

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৯৮ বার

কক্সবাজারের ঈদগাঁওয়ে কচু ভর্তি দ্রুতগামী ট্রাক চাপায় আবদুল্লাহ (৭)  নামের এক শিশু নিহত হয়েছে। ২২ জুলাই ( বুধবার)  দুপুরে উপজেলার শাহ ফকির বাজারস্থ থানার সামনে ঘটে এ দূর্ঘটনা। এ ঘটনায় চালক আটক ও গাড়ি জব্দ করেছে থানা পুলিশ।

 

নিহত আবদুল্লাহ উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের মোঃ লোকমানের পুত্র ও মমতাজুল উলুম আলিম মাদরাসার প্রথম শ্রেনীর ছাত্র বলে জানা গেছে। এ ঘটনায় ট্রাক চালক জান্নাতুল নাঈমকে পুলিশ আটক করেছে। সে মেহেরপুর সদর থানার রায়পুর গ্রামের হাফিজুল ইসলামের পুত্র।

 

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এটিএম শিফাতুল মাজদার দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এদিন দুপুর আনুমানিক পৌনে ১ টার দিকে শিশু আবদুল্লাহ রাস্তা পারাপার হচ্ছিল। এসময় কক্সবাজারমুখী দ্রুতগামী  কচুভর্তি তরকারির ট্রাক ( যার নং কুষ্টিয়া – ট ১১-৩৪৫২) তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

 

তিনি আরো বলেন, দূর্ঘটনার মাত্র ৪০ মিনিটের মধ্যে থানা পুলিশ অভিযান চালিয়ে ট্রাক চালক জান্নাতুল নাঈমকে ঈদগাঁও-ঈদগড় সড়ক থেকে আটক করে এবং ট্রাক গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধিন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net