1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লায় দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে চাচী নিহত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

কুমিল্লায় দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে চাচী নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৪৪২ বার

কুমিল্লা প্রতিনিধি|
কুমিল্লার বরুড়ায় দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে পাথরের আঘাতে জমিলা বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। তাঁর ভাসুরের ছেলে শাহজাহান নারীর মাথায় পুতা (পাথরের খন্ড বিশেষ) দিয়ে আঘাত করে। সোমবার বরুড়ার হাটপুকুরিয়া গ্রামের নুরু মেম্বার বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে। নিহত জমিলা বেগম মেম্বার বাড়ির কৃষক তরব আলীর স্ত্রী।

এ ঘটনার পর অভিযুক্ত শাহজাহানকে (২৩) স্থানীয় লোকজন পুলিশে সোপর্দ করেছেন। অভিযুক্ত শাহজাহান একই বাড়ির আবদুল করিমের ছেলে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে হত্যায় একমাত্র অভিযুক্ত শাহজাহান ও তার ভাই মোজাম্মেলের মধ্যে পারিবারিক কলহ নিয়ে সোমবার সকালে ঝগড়া হচ্ছিল। তাদের ঝগড়া থোমাতে গিয়ে হত্যার শিকার হয়েছেন জমিলা বেগম। আমরা নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। অভিযুক্ত শাহজাহানকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net