ঢাকা   ০৮:৪১:১৮ এএম, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মনোহরগঞ্জে টিনের বেড়া দিয়ে রাস্তা বন্ধ,অবরুদ্ধ চার পরিবার! সরকারি জায়গা দখলের অভিযোগ মাগুরায় শাকের হত্যা ও স্বর্ণ ডাকাতি ঘটনায় ১১জন গ্রেপ্তার, প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার কুমিল্লায় নিখোঁজ ভারতীয় শিক্ষার্থীর মরদেহ মিলল পুকুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীর মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস

নরসিংদী জেলা তাঁতীলীগের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৩৬৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নরসিংদী শহরের প্রাণ কেন্দ্রে শেরেবাংলা ক্লাব অডিটোরিয়ামে নরসিংদী জেলা ও শহর তাঁতীলীগের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
নরসিংদী জেলা তাঁতীলীগের আহবায়ক কায়কোবাদ হোসেন কানু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব আশরাফ হোসেন সরকার,এ সময় আরো বক্তব্য রাখেন :- জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ সাহা, সদর থানা তাঁতীলীগের যুগ্ম আহবায়ক শেখ মহিউদ্দিন, শহর তাঁতীলীগের আহবায়ক হিরু সরকার, শিবপুর উপজেলা তাঁতীলীগের আহবায়ক আব্বাস উদ্দিন কবির, মুরাদ হাসান নেছার ,দেলোয়ার ভূইঁয়া, বেলাব, ও ঘোড়াশাল থেকে আগত তাঁতীলীগের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি আশরাফ হোসেন সরকার বলেন, আপনারা সবাই মুজিব আদর্শের সৈনিক হয়ে মুজিব আদর্শ বুকে ধারণ করে সংগঠন কে নেতৃত্ব দিবেন। বর্তমানে সবাই নেতা হতে চায়, কর্মী হতে চায় না। নেতা হতে হলে আগে আপনাকে মুজিব আদর্শ বুকে ধারণ করে হবে। তাহলেই আপনি একজন নেতা হতে পারবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা মমতাময়ী মা ডিজিটাল স্বপ্নের বাংলাদেশ গড়ার কারিগর দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার দীর্ঘ প্রচেষ্টায় আজ তলাবিহীন ঝুড়ি থেকে উন্নত রাষ্ট্রে পরিনত হয়েছে। আমি একজন মুজিব আদর্শের সৈনিক, আজকে বঙ্গবন্ধুর সোনার বাংলা সত্যিকার সোনায় রুপান্তরিত হতে যাচ্ছে। ষড়যন্ত্রকারীরা যতই ষড়যন্ত্র করুক না কেন? কোন লাভ হবে না। মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কন্যা আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা তাদের মুখোশ উন্মোচন করে দিয়েছে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। বঙ্গবন্ধুর অবদান আমরা বাঙালি জাতি হিসেবে অস্বীকার করতে পারবোনা

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি