1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারী সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে পরিবারের সদস্যদের বেঁধে দুটি ঘরে ডাকাতি চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ ঈদগাঁও ঈদগড় সড়কে অপহৃত ইউপি সদস্য ১৬ ঘন্টা পর উদ্ধার সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় বিরোধী দলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রোস্তম আলী অপহৃত হাটহাজারী সমিতি ইউএই’র ৮ম বর্ষপূর্তিতে সেলাই মেশিন উপহার পেলো ৪৮ নারী দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে কোম্পানীগঞ্জের ব্যবসায়ি শামীম নিহত  সোনারগাঁয়ে এসএসসি কেন্দ্রে পুরাতন প্রশ্নে পরীক্ষা, পরে নতুন প্রশ্নে পুনরায় আয়োজন

মাগুরায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ২৬৫ বার

মাগুরার সদর উপজেলার শ্রীফলতলা গ্রামের নুর নাহিদ(০৯) নামের এক শিক্ষার্থী গত ১৯ মার্চ শুক্রবার বিকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০ মার্চ শনিবার সকাল ১০ টায় মারা গেছে । সে শ্রীফলতলা গ্রামের মোঃ সাইফুল মন্ডল ও শরিফা খাতুনের কনিষ্ঠ পুত্র এবং ধনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

এলাকাবাসী জানান, নাহিদ গতকাল ১৯ মার্চ দুপুরে রাস্তার পাশে দাড়িয়ে ছিল, হঠাৎ পিছন দিক থেতে ইজিবাইক এসে ধাক্কা মারলে সামনে রাখা ভ্যানগাড়ির সাথে আঘাত লেগে অসুস্থ হয়ে পড়লে তাকে মাগুরা সদরের ২৫০শয্য বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। ২০মার্চ সকালে চিকিৎসাধীন অবস্হায় সে মারা যায়। তার পিতা জানান, ছোট ছেলেকে হারিয়ে আমরা খুবই মানসিকভাবে ভেঙ্গে পড়েছি।সবার কাছে দোয়া প্রার্থী।
অত্র গ্রামের বাসিন্দা দক্ষিণ মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ সাহেব আলী বলেন,আমি ওর কাকা। ওকে খুবই স্নেহ করতাম।ওর মৃত্যুতে আমরা শোকাহত।শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জয়নুল আবেদিনের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে কোনো কিছু জানেন না বলে জানান।
২০ মার্চ বিকেলে পারিবারিক গোরস্থানে নাহিদের দাফন সম্পন্ন করা হয়েছে।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net