1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিটি নির্বাচনে ৪৫ কর্মকর্তার আপ্যায়ন খরচ হয়েছে ২২ লাখ টাকা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

সিটি নির্বাচনে ৪৫ কর্মকর্তার আপ্যায়ন খরচ হয়েছে ২২ লাখ টাকা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৬৭ বার

আবদুল্লাহ মজুমদার ঃ ঢাকা উত্তর সিটি করপোরেশেন নির্বাচন ( ডিএনিসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে খরচ হয়েছে প্রায় ৪৩ কোটি ২২ লাখ ২৫ হাজার টাকা। গত পহেলা ফেব্রুয়ারি রাজধানীর দুই সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।নির্বাচন কমিশন সূত্র জানায়, নির্বাচন পরিচালনায় খরচ হয়েছে ২১ কোটি ২২ লাখ ২৫ হাজার টাকা আর আইনশৃঙ্খলা বাহিনীর পিছনে খরচ হয়েছে ২২ কোটি টাকা। এর মধ্যে পুলিশ ও র‌্যাবকে দেয়া হয়েছে ৮ কোটি ১ লক্ষ ৬২ হাজার ১ শত ৫০ টাকা। আনসার পেয়েছে ৯ কোটি ২৮ লাখ ২৭ হাজার ৩ শত ৮৩ টাকা , বিজিবি দেড় কোটি আর রক্ষণাবেক্ষণ খাতে খরচ হয়েছে বাকী টাকা। ইসির বাজেট শাখা জানায়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ২ জন রিটার্নিং কর্মকর্তা এবং ৪৩ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে উত্তর সিটিতে ১ ৮ জন ও দক্ষিণ সিটিতে ২৫ সহকারী রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন।জানা যায়, দায়িত্ব পালনের সময় এই ৪৫ কর্মকর্তা অপ্যায়ন খরচ হিসেবে দেখিয়েছেন ২২ লাখ ১৫ হাজার টাকা।দুই সিটিতে পুলিশ ও আনসার-ভিডিপির ৪১ হাজার ৯৫৬ জন সদস্য কাজ করেছেন। পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে গঠিত ১২৯টি মোবাইল ফোর্সে ১ হাজার ২৯০ জন, ৪৩টি স্ট্রাইকিং ফোর্সে ৪৩০ জন, রিজার্ভ স্ট্রাইকিং ফোর্সে ৫২০ জন সদস্য কাজ করেছেন। এ ছাড়া দুই সিটিতে ৬৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন ছিলো। তাদের মধ্যে উত্তরে ২৭ প্লাটুন এবং দক্ষিণে ৩৮ প্লাটুন বিজিবি মোতায়েন ছিলো ।নির্বাচন পরিচালনা ব্যয়ের ২১ কোটি ২২ লাখ ২৫ হাজার টাকার মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তা ভাতা ১১ কোটি ৯ লাখ ৮৭ হাজার, ম্যাজিস্ট্রেট ব্যয় দেড় কোটি, সার্বিক পরিবহন খরচ ১ কোটি ৬ লাখ ৬৪ হাজার, মনিহারি ব্যয় ২ কোটি ২৮ লাখ ৮৮ হাজার ৪৯০, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের অপ্যায়ন ব্যয় ২২ লাখ ১৫ হাজার টাকা। এ ছাড়া বাকি টাকা পেট্রোল, তেল ও লুব্রিকান্ট, মজুরি, যানবাহন ভাড়া, মুদ্রণ ও অন্যান্য খাতে খরচ করা হয়েছে।আরো জানা যায়, ২০১৫ সালের ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মোট খরচ ছিল প্রায় ২৭ কোটি ৩৬ লাখ ২০ হাজার ১৮২ টাকা। যা এ বছরের সিটি নির্বাচনী ব্যয়ের অর্ধেকর ও কম।বাড়তি খরচ সম্পর্কে ইসির কর্মকর্তারা জানান, ভোটগ্রহণ কর্মকর্তাদের ভাতার পরিমাণ বৃদ্ধি পাওয়া, অন্যান্য পণ্যের মূল্য বৃদ্ধি, জনবল বৃদ্ধি, ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এসব কারণে এবার ঢাকার দুই সিটি নির্বাচনের খরচ বেড়ে গেছে।দুই সিটি ভোটের তফসিল ঘোষণা করা হয় ২০১৯ সালের ২২ ডিসেম্বর। ৩১ ডিসেম্বর ছিল দুই সিটির নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।নতুন বছরের ২ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল ৯ জানুয়ারি। ১০ জানুয়ারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী ভোট হবার কথা ছিলো ৩০ জানুয়ারী। তবে সেই দিন সরস্বতী পূজা পড়ায় ভিন্ন ধর্মালম্বী ও ছাত্রদের দাবির মুখে ভোটের তারিখ পরিবর্তন করতে বাধ্য হয় ইসি।এবারই প্রথম ব্যালোট পেপার ছাড়া ভোট ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএমে) ভোট দেয় ঢাকাবাসী। ইভিএমের প্রচার ও প্রশিক্ষণ ব্যয় ধরলে এই ব্যয় আরো বাড়বে। সিটি নির্বাচনে প্রশিক্ষণ ব্যয় বাবদ ইভিএমের প্রশিক্ষণ ব্যয় ১৬ কোটি টাকা ধরা হয়েছিলো। তবে পুরো টাকাটাই খরচ করেছে নির্বাচনী প্রশিক্ষণ ইনিস্টিটিউট (ইটিআই)।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net