কক্সবাজারের ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হকের উপর অতর্কিত হামলা করা হয়েছে। ১৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের জাগির পাড়ায় এ ঘটনা ঘটে। আহত মোজাম্মেল হক (৩৫) উক্ত এলাকার মৃত এজাহার মিয়ার পুত্র। মাদক প্রতিরোধে এলাকায় নেতৃত্ব দেয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটিয়েছে বলে লিখিত এজাহারে উল্লেখ করা হয়েছে। বিদ্যালয়ে আসার জন্য ঘর থেকে বের হলে তার উপর অতর্কিতভাবে লাঠি- সোটা ও দা দিয়ে হামলা করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন। এ সংক্রান্ত ঘটনায় ভুক্তভোগী শিক্ষক একই দিন বিকেলে ঈদগাঁও থানায় লিখিত এজাহার দিয়েছেন। এতে বর্ণিত এলাকার মৃত নজির আহমদের পুত্র মোঃ আব্দুল্লাহকে আসামি করা হয়েছে।
এজাহারে ঐ শিক্ষক উল্লেখ করেন, মাদকের বিস্তার রোধে কিছুদিন পূর্বে তার নেতৃত্বে ওই এলাকায় প্রতিরোধ সভা করা হয়। এতে এলাকার সাবেক চেয়ারম্যান ও বর্তমান মেম্বার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্ত মতে মাদক কারবারীদের নজরদারিতে রাখতে থাকেন স্থানীয় জনগণ। এতে ব্যবসা বন্ধের উপক্রম হওয়ায় ওই শিক্ষককে নানা ভাবে হুমকি- ধমকি প্রদান ও হাঁকাবাঁকা করা হয়। যার ধারাবাহিকতায় হামলার এ ঘটনা ঘঠানো হয়েছে।
এদিকে হামলার খবরটি চাউর হলে এলাকায় আবদুল্লাহর বিরুদ্ধে প্রতিবাদসহ উপযুক্ত শাস্তি নিশ্চিতের দাবি জানান।