1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লায় পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

কুমিল্লায় পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষিত

কুমিল্লা প্রতিনিধি ।।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ২৭২ বার

কুমিল্লায় পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী মোবাইলফোন থেকে গান সংগ্রহ করতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় শান্ত (১৯) নামের এক তরুণকে রোববার কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শান্ত নগরীর ঢুলিপাড়া এলাকার একটি বাসার ভাড়াটিয়া মহিউদ্দিনের ছেলে। সে কুমিল্লা ইপিজেডের একটি কারখানায় কাজ করেন।

সূত্র জানায়, নির্যাতিতা ও অভিযুক্ত তরুণ দু’জনই একই বাড়ির পাশাপাশি ঘরে পরিবার নিয়ে বসবাস করে। শনিবার বিকেলে ওই তরুণের মোবাইলফোন থেকে গান সংগ্রহ করতে তার ফোনটি নেয় নির্যাতিতা।

পরে ফোনটি ফেরত দিতে গেলে ওই তরুণ তার বাসায় কেউ না থাকার সুযোগে ছাত্রীকে ধর্ষণ করে। ওই রাতে অভিযুক্ত তরুণকে আটক করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির সদস্যরা।

কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো.আবদুল্লাহ আল মামুন বলেন, ওই তরুণের মোবাইলফোন থেকে গান সংগ্রহ করতে তার
ফোনটি নেয় নির্যাতিতা। পরে ফোনটি ফেরত দিতে গেলে ওই তরুণ ছাত্রীকে ধর্ষণ করে বলে প্রাথমিকভাবে জেনেছি। রোববার সকালে ওই
তরুণকে আসামি করে থানায় মামলা দায়ের করেন নির্যাতিতা ছাত্রীর মা। অভিযুক্ত তরুণকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net