1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  খুটাখালীতে সবুজ পাহাড় নুরানী মাদরাসায় হিফজের সবক প্রদান অনুষ্ঠান ফাহিম সব্যসাচী’র অন্তরে অচিন পাখি’ বই নিয়ে কুমিল্লায় পাঠ প্রতিক্রিয়া  লাকসামে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভোটের আগের রাতেই স্থগিত সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সরকারি রাস্তার জায়গা দখলের অভিযোগ, পাল্টা দাবি জমির মালিকের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার। ঈদগাঁওয়ে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক ইন্তেকাল করেছেন

চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সভা অনুষ্ঠিত

কে এম ইউছুফ :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৩৩৭ বার

চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম নগরীর মুরাদপুরস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সভাপতি মো. খোরশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন- সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মনজুরুল আলম মন্জু।

সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাসের সংক্রমন ক্রমশঃ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে দেশের সকলকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহারের আহবান জানান।

এমতাবস্থায়, করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে গণপরিবহনে কর্মরত শ্রমিক ও যাত্রীদের কে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে, এবং সামাজিক দূরত্ব বজায় রেখে, গাড়িতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা রাখার নির্দেশনা দেন।

স্বাস্থ্যবিধির সকল সরকারি নির্দেশনা মেনে গণপরিবহন পরিচালনার জন্য সকল বেসিক মালিক সংগঠন বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন নেতৃবৃন্দ।

বক্তব্য রাখেন আহসান উল্লাহ চৌধুরী, সৈয়দ হোসেন, বদরুল হুদা মুরাদ।

এতে উপস্থিত ছিলেন- মোশারফ হোসেন, ইউসুফ ভূঁইয়া, আব্দুর রহমান, মো ইউসুফ, আবুল বাশার, আজিম খান, এস এম আবু তৈয়ব, মো. মনসুর রহমান , মো মনির ইসলাম, ফারুখ খান, মো জাফর আলম, মো. শাহজাহান, মনসুর, আনোয়ার, মো. খোরশেদ আলম, মোহাম্মদ এরশাদ, বিপ্লব চৌধুরী এয়ার মাহমুদ, মো হাসান প্রমুখ।

উল্লেখ্য, সংগঠনের পূর্বের অফিস হস্তান্তর করে নূতন অস্থায়ী অফিস নগরীর মুরাদপুরস্থ ২২৫এ সিডিএ এভিনিউ’র চৌধুরী সেন্টারের ৭তম স্থানান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net