1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোলায় স্ত্রীর সঙ্গে ঝগরা করে আত্মহত্যা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দেনমোহর পরিশোধের শর্তে খোলা তালাকের আপোষনামা, চুক্তি অমান্যের অভিযোগ চলতি বছরে চবিতে ২৫ হাজার বৃক্ষরোপণ করা হবে : উপাচার্য প্রফেসর ড. আল ফোরকান পোকাযুক্ত আটা দিয়ে খাবার তৈরি, ৪৫ হাজার টাকা জরিমানা মাগুরায় থিয়েটার ইউনিটের উদ্যোগে গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন  সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত মাগুরার বিভিন্ন দেয়ালে জুলাই গণঅভ্যুত্থান গ্রাফিতি চিত্র জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা  ৩ ছেলে প্রবাসে, নিঃসঙ্গ চন্দনাইশের আবদুর রহমানের লাশ মিলল ঘরে বন্যার্তদের পাশে বিএনপি: সাতকানিয়ায় কৃষক দলের ত্রাণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে মাহবুবুর রহমান শামীম জননিরাপত্তা ও সেবার মানোন্নয়নে নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

ভোলায় স্ত্রীর সঙ্গে ঝগরা করে আত্মহত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৩৯০ বার

ভোলায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে মো. রাছেল মাঝি (২৬) নামে এক জেলে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২৩ মার্চ) সন্ধ্যায় নিহতের বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

রাছেল মাঝি ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা মো. জামাল মাঝির ছেলে।

নিহতের বাবা জামাল মাঝি ও স্থানীয়রা জানান, রাছেল ২০১৭ সালের দিকে বিয়ে করেন। তাদের একটি মেয়ে রয়েছে। মঙ্গলবার সকালে রাছেলের সাথে তার স্ত্রী ঝুমুর বেগমের ঝগড়া হয়। এ ঘটনার পর তার স্ত্রী দুপুরে বাবার বাড়িতে চলে যায়।

পরে সন্ধ্যার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রাছেল। পরিবারের সদস্যারা রাছেলের ঝুলন্ত লাশ দেখে চিৎকার করলে স্থানীয়রা লাশ নামিয়ে পুলিশে খবর দেয়।

দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। বিষয়টি তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net