1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পাটগ্রাম বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

পাটগ্রাম বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ৫৭৫ বার

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।
পবিত্র শবে বরাত ও ভারতে সনাতন ধর্মালম্বীদের হোলি উৎসবকে ঘিরে লালমনিরহাটের পাটগ্রাম বুড়িমারী স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম ২’দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (২৯ মার্চ) দুপুরে বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তনিকারক সমিতির সভাপতি পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সনাতন ধর্মালম্বীদের হোলি উৎসব উপলক্ষ্যে ভারতে সোমবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সেই ছুটির সঙ্গে যুক্ত হয়েছে ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র শবে বরাত উপলক্ষ্যে মঙ্গলবার (৩০ মার্চ) বাংলাদেশে সরকারি ছুটি।
তাই উভয় দেশের ব্যবসায়ী সংগঠন, সিঅ্যান্ডএফ এজেন্ট এবং কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের মধ্যে চিঠি বিনিময়ের মাধ্যমে সোমবার ও মঙ্গলবার ২দিন স্থলবন্দরে ছুটি ঘোষণা করা হয়েছে। তাই এ ২দিন বুড়িমারী স্থলবন্দর ও ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। বুধবার (৩১ মার্চ) যথারীতি বন্দরটির সব কার্যক্রম সচল হবে।
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান,বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net