1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মোদিকে অতিথি করে বঙ্গবন্ধুর জন্মদিনের পবিত্রতা নষ্ট করা হয়েছে : হেফাজত আমীর - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গণমানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান : মিজানুর রহমান চৌধুরী  নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর ও সেক্রেটারীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত  সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানে – মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ঈদগাঁওয়ে গাজা ব্যবসায়ীসহ গ্রেফতার-৫ ঈদগাঁওর প্রবাসী আলম  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায়  নিহত মিরপুর শাহ আলী মাজারে হামলার ঘটনায় বাংলাদেশ সুশীল ফোরামের তীব্র নিন্দা ও প্রতিবাদ ঈদগাঁওয়ে ব্লাড ব্যাংক ও থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের  বর্ষপূর্তি উদযাপন  ঈদগাঁওয়ে ভাদিতলা মানবিক সংগঠনের আত্ম প্রকাশ ও শপথ পাঠ সম্পন্ন জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই

মোদিকে অতিথি করে বঙ্গবন্ধুর জন্মদিনের পবিত্রতা নষ্ট করা হয়েছে : হেফাজত আমীর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৩২৬ বার

কে এম ইউছুফ (হাটহাজারী) চট্টগ্রাম : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনকে একটি পবিত্র দিন উল্লেখ করে বলেছেন- ভারতে মুসলিম নিধনকারী নরেন্দ্র মোদী’কে অতিথি করে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান এবং বঙ্গবন্ধু’র জন্মদিনের পবিত্রতা নষ্ট করা হয়েছে”

তিনি বলেন- আমরা দেশ বিরোধী নই, নিরিহ মাদরাসা ছাত্র এবং ধর্মপ্রাণ মুসলিমদের হত্যাকারীরাই দেশ বিরোধী।

হেফাজত আমীর বলেন- ‘মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার দুষমন নই। আমরাই আপনার পক্ষের। দেশের জন্য, বঙ্গবন্ধুর জন্য, আপনার সরকারের জন্য আমরা খুতবায় প্রতিনিয়ত দু’আ করে থাকি।
নাস্তিকরা কোনো ধর্ম মানে না, তারাই আপনার দুষমন।”

গত ২৬ শে মার্চ হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া এবং ঢাকায় শহীদদের ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা ব্যবস্থা এবং তদন্ত করে খুনিদের বিচারের দাবীতে সরকারকে কঠোর হুশিয়ারি দেন আল্লামা বাবুনগরী।

আজ শুক্রবার (২ এপ্রিল) দুপুর ২টায় হাটহাজারী উপজেলা হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন তিনি।

শাখা সভাপতি মাও শোয়াইব জমিরি’র সভাপতিত্বে এবং মাও. কামরুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বশীল- মাও. নাছির উদ্দীন মুনির, মুফতি মোহাম্মদ আলী, মো. আহসান উল্লাহ্, মাও. জুনাইদ বিন ইয়াহইয়া।

হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক মাও. মাহমুদ হোসাইন, মাও. এমরান শিকদার, মাও. আলী আকবর, মাও. আব্দুল্লাহ্, মাও. মীর ইদরিস, ইনামুল হাসান ফারুকী।

হাটহাজারী পৌর সভাপতি মাও. জাহাঙ্গীর মেহেদী, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, নজরুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে গত ২৬শে মার্চ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদ মিছিলে হাটহাজারীতে ৪জনসহ ব্রাহ্মণবাড়িয়া এবং দেশের বিভিন্নস্থানে পুলিশের গুলিতে ১৮ জন নিহত হয়। এর হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবীতে বিক্ষোভ সমাবেশ কর্মসূচী ঘোষণা করে হেফাজত কেন্দ্রীয় কমিটি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net