1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেসক্রিপশন নিয়ে টানা-টানি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংবাদপত্রের কণ্ঠরোধের ইতিহাস ভুলে গেলে গণতন্ত্র বিপন্ন হবে: মো. জাহিদ একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদিত ঈদগাঁওয়ে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন এমপি লুৎফুর রহমান কাজল নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেসক্রিপশন নিয়ে টানা-টানি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৫৯৬ বার

এম আর আমিন,চট্টগ্রাম ;
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে
সহযোগিতা করতে ছুটে আসে সে মানুষ রূপী অমানুষরা।রোগী ও স্বজনের বিপদে আর সরলতাকে পুঁজি করে তাদের কাছ থেকে হাতিয়ে নেয় মোটা অঙ্কের টাকা। এই মানুষ নামের দালালরা। চক্রের কাছে জিম্মি চমেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা।

হাসপাতালের কিছু অসাধু কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক সংগঠনের মদদে চালচ্ছে। বিশেষ সৃত্রে জানা যায়, হাসপাতালের পূর্ব গেটের ফার্মেসি দোকান থেকে মাসোহারাও নিচ্ছেন এসব সংগঠন। এ সুযোগে সাধারণ রোগীদের পকেট কাটায় মাতোয়ারা প্রেসক্রিপশন বাণিজ্যয়ে জড়িত কয়েকশত দালাল।

সংঘবদ্ধ দালালরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন বহির্বিভাগে রোগী চিকিৎসা নিতে আসা। রোগীদের চিকিৎসা দেওয়া প্রেসক্রিপশনে মধ্যে রোগীকে বিভিন্ন পরীক্ষা—নিরীক্ষা করার কথা বলা হয় সে সুযোগে।
সহযোগিতা করতে ছুটে আসে সে মানুষ রূপী দালাল চক্রের ফাঁদে পড়ে রোগীর স্বজনদের খোয়াতে হয় অর্থ।

রোগীদের হাসপাতালের বিপদের সময় সরলতাকে পুঁজি করে দালালের খপ্পড়ে পড়েছেন সাধারণ রোগীরা।

পরিচয় গোপন রাখার অনুরোধ দালালদের এক সদস্য বলেন, আমাদের কাজ হলো রোগীর স্বজনদের বুঝিয়ে আমাদের কন্ট্রাক্ট থাকা ফার্মেসিতে নিয়ে যাওয়া।

তিনি বলেন, পেটের দায়ে আমরা অসহায় মানুষদের সাথে প্রতারণা করে তাদের থেকে টাকা হাতিয়ে নিই। আমরা প্রতিটি প্রেসক্রিপশনে আমরা ৩০ শতাংশ কমিশন পাই। ২৩টি ফার্মেসির সঙ্গে চুক্তিবদ্ধ।

চমেক হাসপাতালে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট এ অবৈধ বাণিজ্য চালিয়ে যাচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে থাকার পরও লাগাম টানার উদ্যোগ নেয়নি কতৃপক্ষ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ন কবির বলেন, কোন রোগী ও ভুক্তভোগী আমাদের লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net