ঢাকা   ০৪:১৫:৫৭ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

করোনা সংক্রমণ আবারও বৃদ্ধি পাওয়ায় রাউজানে ভ্রাম্যমান আদালতের অভিযান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৫৪৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
করোনা সংক্রমণ আবারও বৃদ্ধি পাওয়ায় স্বাস্থবিধি ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযাণ পরিচালনা করা হয়েছে। শনিবার ( ৩ এপ্রিল) সকাল ১০ টায় রাউজান উপজেলার গহিরা চৌমুহনীতে পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা এ অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। অভিযানে স্বাস্থ্যবিধি অমান্য, মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ৯ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়। এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ উপস্থিত ছিলেন। জানা যায়, গহিরা চৌমুহনী পাবলিক মেডিকেল হলের বিকাশ শীলকে ৫ হাজার টাকা, নীলাচল ক্লথ স্টোরের সাকিবকে ২ হাজার টাকা, স্বাস্থ্যবিধি অমান্য করায় গুলজারকে ১ হাজার, এস এম ইসলাম ও অভি বড়ুয়াকে ১ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি