1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বারিধারা মাদরাসার মুহতামিম মুফতি মনির হোসাইন কাসেমী, নায়েবে মুহতামিম মাও. মাসউদ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক

বারিধারা মাদরাসার মুহতামিম মুফতি মনির হোসাইন কাসেমী, নায়েবে মুহতামিম মাও. মাসউদ

শ্যামল বাংলা ডেক্স

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৪৭৩ বার

রাহবারে মিল্লাত আল্লামা নূর হোসাইন কাসেমী (রাহ.) প্রতিষ্ঠিত দেশের অন্যতম বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রাজধানী ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মুহতামিমের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন মুফতি মনির হোসাইন কাসেমী। নায়েবে মুহতামিমের দায়িত্বে নিযুক্ত হয়েছেন মাওলানা মাসউদ আহমদ।
গতকাল (৪ এপ্রিল) রোববার বিকেল ৫টায় জামিয়া মাদানিয়া বারিধারার শূরা কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেছেন মাদানি সোসাইটি বাংলাদেশ-এর সভাপতি ও শূরার অন্যতম সদস্য আলহাজ্ব বদিউর রহমান।

এ প্রসঙ্গে জামিয়া মাদানিয়া বারিধারার মুহাদ্দিস মাওলানা হিদায়াতুল্লাহ উম্মাহ’কে বলেন, গতকাল মজলিসে শূরার বৈঠকে মাদরাসা পরিচালনার জন্য এর আগে গঠিত অন্তর্বর্তীকালীন পরিচালনা কমিটি বিলুপ্ত করে মুফতি মনির হোসাইন কাসেমীকে মুহতামিম এবং মাওলানা মাসউদ আহমদকে নায়েবে মুহতামিমের দায়িত্বে নিয়োগ দেওয়া হয়।

তিনি বলেন, এছাড়া মজলিসে শূরার বৈঠকে বিগত বছরের আয়-ব্যয় ও শিক্ষাসংক্রান্ত বিষয়ে পর্যালোচনা এবং কয়েকটি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়।
শূরা কমিটি নবনিযুক্ত মুহতামিম মুফতি মনির হোসাইন কাসেমী ও নায়েবে মুহতামিম মাওলানা মাসউদ আহমদকে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে প্রতিষ্ঠান পরিচালনা, প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের ধারা আরো এগিয়ে নিয়ে যাওয়া এবং শিক্ষার গুণগত মান আরো বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় কার্যব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net