1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লকডাউনের সময় ভাড়াটিয়াদের যোর পূর্বক বের করে দেয়া বাড়ীওয়ালা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন  স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ ব্যক্তিস্বার্থ ভুলে দেশ ও জনস্বার্থে এক সাথে কাজ করার আহ্বান: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী এনায়েত বাজার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী লায়ন মো.জিয়াউল হক সোহেল  রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয় ঈদগাঁওয়ে পেশাজীবীদের সম্মানে উপজেলা ক্রিকেটার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা

লকডাউনের সময় ভাড়াটিয়াদের যোর পূর্বক বের করে দেয়া বাড়ীওয়ালা

বিশেষ প্রতিবেদকঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ২৪৪ বার

দেশের চলমান করোনা পরিস্থিতিতে লকডাউনের সময় সাভারে ভাড়াটিয়াদের যোর পূর্বক বের করে দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘঠনার সংবাদ পেয়ে মানবিক পুলিশ অফিসার এসে রক্ষা করলো ভাড়াটিয়াদের এ দুর্দিনের দূর্দশা।

জানা যায়, ঘটনাটি ঘটেছে আজ (৭ এপ্রিল) বুধবার সকালে সাভারের পৌরসভার ছায়াবীথি এলাকায়।

জানা গেছে, ঐ এলাকার সি-৭/৭ তিনতলা বাড়ির মালিক ফেরদৌস খান প্রায় চার বছর যাবৎ নিখোজ। আর তারই সুবাদে বাড়ীর কেয়ারটেকার বাড়ির ৬টি ফ্লাট ভাড়া দিয়ে টাকা উত্তোলন করতেন ফরিদপুরের ইদ্রিস খানের ছেলে সবুর খান।

হঠাৎ করে প্রায় ৭ দিন আগে সাভার বাজার রোডের ব্যবসায়ী পরিচয়ে মিজানুর রহমান এসে বাড়িটির মালিক দাবি করেন ভাড়াটিয়াদের কাছে । সে সময় তিনি বাড়ির সকল ভাড়াটিয়াদের সাত দিনের মধ্যে বাড়ি খালি করে চলে যেতে বলেন। তারই ধারাবাহিকতায় আজ সকালে মিজানুর রহমান বাড়িতে এসে ভাড়াটিয়াদের আবার দুই দিনের মধ্যে চলে যেতে হুমকী দিলে বিষয়টি সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদকে জানান ভাড়াটিয়ারা তৎক্ষনাৎ সাভার মডেল থানার এসআই সালাউদ্দিন এসে দেখেন যে, মালিক দাবিদার মিজানের ভয়ে ভাড়াটিয়াদের দু’একজন চলে যাচ্ছেন।

তখন পুলিশ ভাড়াটিয়াদের আশ্বস্ত করেন।
ভবনের ভাড়াটিয়া আব্দুস সামাদ, হাফিজুর রহমানসহ অনেকেই জানান, গত সাতদিন প্রকাশ্যে ও মোবাইল ফোনে মিজানুর রহমান মিজান সাভার পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলরের বরাত দিয়ে বাড়ি ছাড়ার জন্য হুমকী দিয়ে আসছেন। আজ সকালে এসে আমাদের সাথে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন এবং আগামী শুক্রবারের পরে যাতে আমাদের মুখ তিনি না দেখেন সেই কথা ব্যক্ত করেন। আমরা লকডাউনের সময় নিরুপায় হয়ে পুলিশকে বলেছি।

বাড়ীর মালিক দাবিদার মিজানুর রহমান মিজানের কাছে বাড়ীর মালিকানা বিষয়ে যানতে চাইলে তিনি বলেন, আমি ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সানজিদা শারমিন মুক্তার মাধ্যমে এ বাড়িটি কিনেছি। তাই তিনি আমাকে বাড়িটি বুঝিয়ে দিতে চেয়েছেন।

সাভার মডেল থানার এসআই সালাউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে ভাড়াটিয়াদের আশ্বস্ত করা হয়েছে এবং নির্ভয়ে থাকতে বলা হয়েছে।
সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ বলেন, বাড়ির প্রকৃত মালিক কে তা যাচাই করা হচ্ছে। ভাড়াটিয়াদের সাতদিনের সময় বেঁধে বের করে দেয়ার বিষয়টি অমানবিক।
উল্লেখ্য, বাড়ির মালিক ফেরদৌস খান মামলায় গ্রেফতারী পরোয়ানা আসামি তাই গ্রেপ্তার এরাতে গা ঢাকা দিয়েছেন বলে এলাকাবাসী জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net