1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আদিতমারীতে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করার অভিযোগে মাদরাসার শিক্ষক আটক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১৫ রমযানের মধ্যে সকল শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করতে হবে -ড. ইকবাল হোসাইন ভূইয়া  ঈদগাঁওয়ে মাজার জিয়ারতে শুরু সাইফুল ইসলামের নির্বাচনি প্রচারণা চন্দনাইশে মালিককে গুলি করে হত্যা, ৩টি গরু লুট বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী সাটুরিয়ায় শিমুলিয়ার নববিবাহিতা শম্পা সূত্রধরের রহস্যজনক মৃত্যু, হত্যা অভিযোগ পরিবারের হাতিয়ায় সংসদ সদস্য হান্নান মাসুদের গাড়িবহরে হামলা, অবরুদ্ধসহ আহত ১০ বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন ঈদগাঁওয়ে মাদক সরঞ্জামসহ জিয়াবুল গ্রেফতার ঈদগাঁওয়ে সাড়ে ৬ হাজার পরিবার পাচ্ছে ভিজিএফের চাউল সৈয়দপুরে শহর জামায়াতের আমীর অসুস্থ দোয়ার আবেদন

আদিতমারীতে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করার অভিযোগে মাদরাসার শিক্ষক আটক

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ২৮২ বার

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করার অভিযোগে জাহিদুল ইসলাম (৩৩) নামের এক মাদরাসা শিক্ষককে আটক করেছে আদিতমারী থানা পুলিশ।

বৃহস্পতিবার ৮ এপ্রিল তথ্য প্রযুক্তি আইনে জাহিদুলকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে আদিতমারী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বুধবার ৭ এপ্রিল রাতে আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ভেলাবাড়ি নুরানী মাদরাসা থেকে তাকে আটক করে পুলিশ।
শিক্ষক জাহিদুল ইসলাম আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মরিচবাড়ি গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি ভেলাবাড়ি নুরানী মাদরাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক। তিনি চট্টগ্রামে হাটহাজারী মাদরাসার ছাত্র ছিলেন।

থানা পুলিশ সূত্র জানান, ২ দেশের প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে নিজের ফেসবুক পেজে শেয়ার দেন মাদরাসা শিক্ষক জাহিদুল ইসলাম। বিষয়টি জানাজানি হলে রাতেই ভেলাবাড়ি নুরানী মাদরাসা থেকে তাকে আটক করেন।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, এ ঘটনায় জাহিদুল ইসলামের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net