1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় করোনা প্রতিরোধে এমপি শিখরের অনুদানে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে কোরআন ক্লাসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী চন্দনাইশে পেশাজীবী দল বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব  চন্দনাইশে গোয়াল ঘরে দুর্বৃত্তের আগুনে পুড়েছে ৭ গরু-মৃত-১ কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা : দ্রুত স্থায়ী সংস্কারের দাবিতে মানববন্ধন  লায়ন্স ক্লাব অব চিটাগং পারিজাত এলিটের ত্রাণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন মাগুরায় জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানে ১০ শহীদের কবর জিয়ারত পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী মোঃ মিজানুর রহমান মিলন গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

মাগুরায় করোনা প্রতিরোধে এমপি শিখরের অনুদানে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ২৬৫ বার

মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখরের অনুদানে করোনা প্রতিরোধে সচেতনতার বৃদ্ধির লক্ষ্যে মাগুরা শহরের বিভিন্ন এলাকায় গতকাল শনিবার সকালে মাস্ক বিতরণ করেছে জেলা ছাত্রলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

শহরের প্রবেশ মুখ-ঢাকা রোড, চৌরঙ্গী মোড় ও ভায়না মোড়ে প্রায় সহস্রাধিক মানুষের মধ্যে মাস্ক বিতরণ করে। এ সময় হ্যান্ড স্যানিটাইজারও বিতরণ করা হয়। এছাড়া যারা স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে শহরে বের হয়েছে ধন্যবাদ জানিয়ে তাদের মধ্যে বিস্কুট বিতরণ করা হয়।

মাস্ক বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, যুগ্ম আহবায়ক আলী আহমেদ আহাদ, সাকিবুল হাসান তুহিন, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ মেহেদী হাসান সালাউদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান জানান, সারাদেশের মত মাগুরায় করোনা বেড়ে যাওয়ায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ শহরের বিভিন্ন এলাকায় মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের সার্বিক সহযোগিতায় আমরা এ বিতরণ কর্মসূচি পালন করেছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net