1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ টাকা দিয়ে পোষানো যাবে না- স্বরাষ্ট্র উপদেষ্টা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত প্রতিবন্ধী দীপঙ্করের জীবনে নতুন আশার আলো, পাশে দাঁড়াল চ্যারিটেবল ট্রাস্ট এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামে সিএনজি স্টেশনে চাঁদাবাজি অভিযোগে মিছিল হাটহাজারী মাদরাসায় এলেন প্রধানমন্ত্রী নৃত্য, গান, কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস শ্রদ্ধাঞ্জলি

জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ টাকা দিয়ে পোষানো যাবে না- স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২৪৫ বার

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ কখনও টাকা দিয়ে পোষানো যাবে না। তবুও আমরা আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করছি। জুলাই যোদ্ধাদের রক্তের ওপর নতুন বাংলাদেশ তৈরি হয়েছে। তাদের শুধু তারিখে তারিখে নয় প্রতিনিয়ত স্মরণ করতে হবে। জুলাই যোদ্ধাদের অবদানের কারণেই আমরা স্বৈরাচারমুক্ত একটি দেশ পেয়েছি।

সোমবার (১৪ জুলাই) দুপুরে কক্সবাজারের পর্যটন হোটেল শৈবাল সংলগ্ন এলাকায় ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এসব কথা বলেন তিনি। এময় তার সাথে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক ই আজম।

‘জুলাই স্মৃতি স্তম্ভ’ নির্মাণের দায়িত্ব পূর্ত মন্ত্রণালয়কে দেয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই স্মৃতি স্তম্ভ শুধু দিবসের অনুষ্ঠানের জন্য নয় প্রতিনিয়ত জুলাই যোদ্ধাদের অবদান মনে রাখার জন্য। তাদের আত্মত্যাগের স্মারক এটি। এই স্মৃতি স্তম্ভের মাধ্যমে স্বজন হারানো পরিবারগুলোও যেনো স্মৃতিচারণ করতে পারে সেই ব্যবস্থাও করতে হবে।

প্রসঙ্গত, ‘জুলাই স্মৃতি স্তম্ভ’টি নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে জেলা প্রশাসন ও সরকারের পূর্ত বিভাগ। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনও বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net