ঢাকা   ১১:৩৫:৩৯ এএম, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জবির নৃবিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মাঈন উদ্দিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগামী ২৮ই নভেম্বর আন্তর্জাতিক নাশিদ ও প্রজন্ম সম্মেলন: আয়োজনে মারকাযুত তাক্বওয়া মাদরাসা  রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর  মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬ সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে সাধারণ শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ

কলাগাছ দিয়ে তৈরি হচ্ছে সুতার কাঁচামাল

বিশেষ প্রতিবেদকঃ মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৫০৭ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ফেলনা কলাগাছ দিয়ে তৈরি হচ্ছে আঁশযুক্ত সুতা (সুতা তৈরির কাঁচামাল)। দেশীয় প্রযুক্তিতে তৈরি বিদ্যুৎ চালিত মেশিন দিয়ে এ সুতা তৈরির কাঁচামাল বানানো হচ্ছে।

এরই মধ্যে কলাগাছ থেকে বানানো সুতার কাঁচামাল মজুদ করছেন চুয়াডাঙ্গার দুই তরুণ উদ্যোক্তা। সুতার পাশাপাশি কলাগাছের আঁশ দিয়ে বিভিন্ন হস্তশিল্পের কাজও করা হচ্ছে।

এ প্রযুক্তিতে ন্যায্য দাম ও সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন তারা।
কলাগাছ থেকে কলা সংগ্রহের পর ফেলনা হয়ে যায় গাছটি।

কোনো প্রয়োজনীয়তা না থাকায় মাঠেই পচে নষ্ট হয় গাছের কাণ্ড। সেই অপ্রয়োজনীয় গাছ থেকে তৈরি হচ্ছে প্রয়োজনীয় দ্রব্য।
কলাগাছের খোলস দিয়ে তৈরি করা হচ্ছে আঁশযুক্ত সুতা। মাঠ থেকে গাছ সংগ্রহ করে খোলস ছাড়িয়ে বিশেষ কায়দার মেশিনের মাধ্যমে গাছের আঁশ ছাড়ানো হচ্ছে। ছাড়ানো আঁশ রোদে শুকানোর পর তৈরি হচ্ছে সুতার কাঁচামাল।

বগুড়া থেকে বিশেষ ধরনের এ মেশিন কিনে এনেছেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দেউলী গ্রামের সাঈদ ও সাইফুল নামে দুই যুবক। এরপর থেকেই শুরু হয় তাদের কর্মযজ্ঞ। আঁশযুক্ত কলাগাছের সুতা এখন সুতার কাঁচামাল হিসেবে বাজারে সরবরাহ করা হচ্ছে। কলাগাছের বর্জ্যগুলোও জৈব সার হিসেবে কাজে লাগানো হচ্ছে।
তরুণ উদ্যোক্তা সাঈদ জানান, কলাগাছের সুতা পরিবেশবান্ধব, বিদেশে এর ব্যাপক চাহিদা রয়েছে। এরই মধ্যে বিদেশি ক্রেতারা এসব সুতা বাংলাদেশ থেকে কিনে নিতে শুরু করেছেন। তবে দেশের বাজারে কলাগাছের সুতার কাঁচামালের এখনো তেমন চাহিদা তৈরি হয়নি। তাই এ সুতার দামও বেশি পাওয়া যায় না।

অপর উদ্যোক্তা সাইফুল ইসলাম বলেন, আমরাই এমন কাজ প্রথম শুরু করেছি। তবে ন্যায্য দামের অভাব রয়েছে। সুতার মান অনুযায়ী সঠিক দাম ও বাজারব্যবস্থা তৈরি হলে আমাদের উদ্যোগ সফল হবে। সুতার কাঁচামাল হিসেবে বাজারে সরবরাহ করা হচ্ছে। প্রতিমণ আঁশ ৬০০-৭০০ টাকায় বিক্রি করি।

এজন্য সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন তারা।

কলাগাছ থেকে শুধু সুতাই নয়, গাছের আঁশ থেকে তৈরি হচ্ছে হস্তশিল্পের নানা জিনিস। প্রতিদিন কলাগাছের আঁশের তৈজসপত্র তৈরির কাজে অংশ নিচ্ছেন গ্রামের নারীরা। সেখান থেকেও তৈরি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ।

এ ব্যাপারে দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান জানান, সুতার কাঁচামাল তৈরির বিষয়টি এখনো পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে ফেলনা জিনিস থেকে প্রয়োজনীয় দ্রব্যাদি তৈরি করা হচ্ছে, যা তরুণ উদ্যোক্তা হিসেবে সাধুবাদ পাওয়ার যোগ্য। যেহেতু প্রথম হিসেবে শুরু হয়েছে, তাই বাজারব্যবস্থাপনার কিছু জটিলতা থাকে। এসব জটিলতা কাটলে বাজারজাতকরণও সহজ হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি