1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

তিতাসে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ২৪২ বার

২০দলীয় জোটের শীর্ষনেত্রী জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুমিল্লা তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সরকারের জিয়ারকান্দিস্থ বাসভবনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি মোঃ সালাউদ্দিন সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী আলী হোসেন মোল্লা। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তারুজ্জামান আক্তার, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জাদু, কবির হোসেন সেন্টু, কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মনির হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আলী হাসান মোল্লা, জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সাদির মোল্লা, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল খায়ের ভূইয়া টিপু, নজরুল ইসলাম সরকার, সেচ্ছাসেব দলের আহবায়ক ফারুক হোসেন ভূঁইয়াসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়াসহ সকল রোগীর আরোগ্যতার জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে বিশেষ ফরিয়াদ করা হয়। এবং করোনা মহামারি থেকেও মুক্তির জন্য দেয়াা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net