1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুদি দোকানে টিসিবি পণ্য, ভ্রাম্যমাণ আাদালতের জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত

মুদি দোকানে টিসিবি পণ্য, ভ্রাম্যমাণ আাদালতের জরিমানা

আনোয়ারা সংবাদ দাতা ;-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৬০৭ বার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সরকারি বরাদ্দকৃত টিসিবির পণ্য খোলাবাজারে বিক্রি ও বাজারজাত করায় আবুল কালাম নামের এক মুদি দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার(১৫ই এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরীর নেতৃত্বে উপজেলার হাইলধর ইউনিয়নের মালঘর বাজার এলাকার কালাম স্টোর নামের একটি মুদি দোকানে অভিযান পরিচালনা করে এইসব জরিমানা করা হয়।

অভিযানে ৫৭ কার্টুনে ১০২০লিটার ভোজ্যতেল ও ২ বস্তা চিনিসহ প্রায় দেড় লক্ষ টাকার মালামাল জব্দ করা হয়।পরে জব্দকৃত এইসব মালামাল স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

এই বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী বলেন,ভর্তুকি মূল্যে খোলা বাজারে বিক্রির জন্য সরকার টিসিবি পণ্যের বরাদ্দ করেছেন।ভোক্তারা এসব পণ্য ভর্তুকি মূল্যে পাওয়ার কথা।কিন্তু মুদি দোকানে পণ্যগুলো স্বাভাবিক মূল্যে বিক্রি করে ভোক্তাদের ঠকাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযানে যাই এবং মালঘর বাজারের কালাম ষ্টোর নামের একটি মুদি দোকানে তার সত্যতা পাওয়ায় ওই দোকানিকে ৫০হাজার টাকা জরিমানা করা হয় এবং টিসিবি পণ্যগুলো জব্দ করে স্থানীয় ৪টি এতিমখানায় বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net