ঢাকা   ০৩:১৯:৩৯ পিএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

নরসিংদীতে মটর বাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ২৬৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নরসিংদী মটর বাইকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নরসিংদীর নাগরিয়াকান্দি ব্রিজ এলাকার কালাইগোবিন্দপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পৌর শহরের রাঙ্গামাটি এলাকার রফিক মিয়ার ছেলে আরিফ (২০) ও সাটিরপাড়া এলাকার কামাল আফসারীর ছেলে মুকিত (২১)। সে নর্থ সাউর্থ ইউনিভার্সিটির পড়াশোনা করতো। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে পুলিশ জানায় প্রায়ই শহরের বিভিন্ন বয়সের লোকজন সেখানে ঘুরতে যায়। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নিহত আরিফ মোটরসাইকেল নিয়ে নাগরিয়াকান্দি এলাকায় ব্রিজে ঘুরতে যায়। একই সময় সাটির পাড়া এলাকার মুকিত মোটরসাইকেল নিয়ে ওই এলাকায় ঘুরতে যায়। এসময় কালাইগোবিন্দ পুর এলাকায় আসলে মোটরসাইকেল দুইটির মুখোমুখি সংঘর্ষ বাধে।

এতে ঘটনাস্থলেই আরিফ মারা যায়। গুরুতর আহত হয় মুকিত। পরে আহত অবস্থায় মুকিতকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে মুকিত মারা যায়।
সদর মডেল থানার ওসি তদন্ত আতাউর রহমান বলেন, দুইটি মোটরসাইকেলই অতিরিক্ত গতিতে চলছিল। সংঘর্ষের সাথে সাথে একজন মারা যান।।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি