1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীতে সন্ত্রাসী হামলার শ্বীকার সেই ব্যাবসায়ী নিরাপত্তাহীনতায় ভুগছেন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পলাশবাড়ীতে জমি দখলে বাধা দেওয়ায় হত্যার হুমকি দেওয়ার অভিযোগ, থানায় অভিযোগ কোম্পানীগঞ্জে সিরাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল মোতালেব’র মৃত্যু বার্ষিকীতে দোয়া ও আলোচনা  কুমিল্লায় কুটুমবাড়ি রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানীর নতুন শাখার যাত্রা চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ২ আসামী গ্রেফতার মাগুরায় রয়েল ফ্যাশন শো-রুমের উদ্বোধন করলেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এনামুল হক বিজয়   উন্নয়ন ও উদ্ভাবনের অন্যতম চালিকাশক্তি হয়ে উঠছে এআই : চবি উপাচার্য কোম্পানীগঞ্জে সম্মিলিত পেশাজীবী পরিষদের বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত  আঞ্চলিক গণমাধ্যমের বৈষম্য দূর করার আহ্বান – দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা জেসিআই ঢাকা ডাইনামিকের সহ-আয়োজনে অনুষ্ঠিত ‘৩য় সামার স্পিড স্কেটিং ম্যারাথন–২০২৬’ রাজশাহীতে গভীর রাতে মাদক কারবারি ও সাংবাদিকের বৈঠক, ভিডিও ভাইরাল

টঙ্গীতে সন্ত্রাসী হামলার শ্বীকার সেই ব্যাবসায়ী নিরাপত্তাহীনতায় ভুগছেন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বিশেষ প্রতিবেদক, মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু ঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ২৯৫ বার

গাজীপুর মহানগরীর টঙ্গী মিরাশপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে বেকারী ব্যবসায়ীর আবুল হাসান বিশ্বাসের উপর সন্ত্রাসী হামলা, ভাংচুর ও নগদ টাকা লুট করেছে স্থানীয় সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন বলে জানান তার পরিবার। টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা যায়, মিরাশপাড়া এলাকার বেকারী ব্যবসায়ী আবুল হাসান বিশ্বাসের(৩৯)উপর গত ১৮ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১১টায় আবু হাসান বিশ্বাস তার ব্যবসা প্রতিষ্ঠানে বসে ব্যবসা পরিচালনা করছিলেন। এমতাবস্থায় স্থানীয় সন্ত্রাসী ও চাঁদাবাজ মিরাজ (৩০), সিহাব (২৫), সৈকত (২৮), ইয়াসিন (২৫) সহ ৮/১০জন সন্ত্রাসী তার উপর দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হইয়া অতর্কিতে হামলা করে। ওই সময় মিরাজ লোহার রড দিয়ে তার মাথার মাঝখানে আঘাত করে মারাত্মক জখম করে।

এ সময় সন্ত্রাসীরা তার কাছে থাকা নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা ও মালামাল লুটে নেয়। তার আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপতালে ভর্তি করেন।
এলাকাবাসী জানান, সন্ত্রাসী মিরাজ, সিহাব, সৈকত ও ইয়াসিন এলাকার কিশোরগং হিসেবে পরিচিত। তাদের অত্যাচারে সাধারণ মানুষ আতঙ্কিত। তাদের বিরুদ্ধে রয়েছে চুরি, ছিনতাই, চাঁদাবাজী, মাদক ব্যবসাসহ নানান অভিযোগ।

সন্ত্রাসীরা ব্যবসায়ী আবুল হাসান বিশ্বাসের কাছে চাঁদা দাবী করে। চাঁদা না দিলে তাকে মেরে ফেলার হুমকি প্রদান করে। সন্ত্রাসীদের অত্যাচারে বর্তমানে আবুল হাসান বিশ্বাস স্ত্রী, ছেলে মেয়ে নিয়ে মানবেতর জীবন যাপন করছে। যে কোন মুহুর্তে বড় ধরনের ক্ষতিসাধন করতে পারে বলে এলাকাবাসী মনে করেন।
এব্যাপারে আবু হাসান বিশ্বাস বলেন, সন্ত্রাসীরা যে কোন মুহুর্তে আমাকে জীবনে মেরে ফেলবে। তাদের অত্যাচারে আমি দীর্ঘদিন যাবত আতঙ্কে রয়েছি। এলাকাবাসী ও টঙ্গী পূর্ব থানা পুলিশ সকল কিছু অবগত আছেন।
টঙ্গী পূর্ব থানা অফিসার ইনচার্জ জাবেদ মাসুদ বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানি না। আমি জেনে আপনাকে জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net