1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
যশোরে বিষ দিয়ে গরু মারার অভিযোগ উঠেছে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

যশোরে বিষ দিয়ে গরু মারার অভিযোগ উঠেছে

বিশেষ প্রতিবেদকঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৩৪০ বার

যশোরে বিষ দিয়ে গরু মারার অভিযোগ উঠেছে। যশোরের বেনাপোল পোর্ট থানায় বিষ জাতীয় ইনজেকশন দিয়ে ৫ টি গরু মেরে ফেলার অভিযোগ উঠেছে।

এতদিন শোনা যেতো মানুষ শত্রুতা করে পুকুরে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলতো, ক্ষেতের জমির ফসল নষ্ট করে ফসল কেটে। এবার ব্যতিক্রমধর্মী পন্থায় ব্যাতিক্রম প্রানীকে মেরে ফেলার ঘটনা ঘটেছে। পূর্ব শত্রুতার জের ধরে গরুর খামারে বিষ যুক্ত ইনজেকশন পুষ করে ৫টি গরু মেরে ফেলার ঘটনা ঘটনার অভিযোগ তুলেছেন, খোকন শেখ। বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামে খোকন সেখ এর গরুর খামারে রোববার রাত্রে এ ঘটনা ঘটে। প্রায় সাড়ে ৭ লাখ টাকার ৩টি ফ্রিজিয়াম দুধ ওয়ালা গাভি ও ২টির পেটে বাচ্চা গাভি বিষ প্রয়োগ করে মেরে ফেলেছে বলে অভিযোগ করেছেন তিনি। তবে কারা এই গরুর খামারে বিষ প্রয়োগ করেছে তা খামারী খোকন বলতে পারে নি বলে এ প্রতিবেদককে বলেন, এছাড়া ওই খামারের আরো দুটি গরু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সোমবার সকালে সরেজমিনে যেয়ে দেখা যায় ৫টি বিশালাকৃতির গরু মৃত্যু দেহ খামারে পড়ে আছে।

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের নুর আলী শেখের ছেলে খামার ব্যবসায়ি খোকন সেখ ওরফে তারকাটা খোকন কান্না জড়িত কন্ঠে বলেন তার সাথে কারো দ্বন্দ নাই। বিনা কারনে তার খামারে কে বা কারা প্রবেশ করে ইনজেকশন পুশ করে গরুগুলি মেরে ফেলেছে। তার কাটা খোকন সরকারের কাছে ক্ষতিপুরুন দাবিও করেন তিনি। খোকন বলেন আমার উপর যদি কারো রাগ থাকে সে আমাকে শাস্তি দিক। কিন্তু এভাবে আমার সব স্বপ্ন বিলিন করে দিল কেন? আমি পরিশ্রম করে সন্তানের মত গরুগুলো লালন পালন করি একটু ভালোভাবে বাঁচার আশায়। তার গরুর মুল্য সাড়ে ৭ লাখ টাকা বলে দাবি করেন। এ ব্যপারে শার্শা নির্বাহী অফিসারকে বিষয়টি অবহিত করেছেন বলেও তিনি জানান।

একই গ্রামের পাশের খামারী ব্যবসায়ি শরিফুল ইসলাম বলেন এরকম গরুর মৃত্যু কখনো দেখি নাই। তাছাড়া গরু গুলো সুস্থ ও সবল। হঠাৎ গরুগুলো মৃত্যুর কোলে ঢলিয়ে পড়লো। এর সঠিক তদন্ত হওয়া প্রয়োজন।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলীফ রেজা বলেন, আমার কাছে একটি ক্ষতি পুরুন দাবি করা হয়েছে। আর আমি তাদের বলেছি যদি কেউ শত্রুতা মুলক গরুগুলো মেরে থাকে তবে থানায় অভিযোগ দিতে হবে ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বেনাপোল পোর্ট থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net