1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় তালের রসখেয়ে শিশুসহ ৭০জন অসুস্থ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মাগুরায় তালের রসখেয়ে শিশুসহ ৭০জন অসুস্থ

মোঃ সাইফুল্লাহ /মাগুরা প্রতিনিধি ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৩১৯ বার

মাগুরার শ্রীপুর উপজেলার কচুবাড়িয়া গ্রামে তালের রস পান করে ৩ বছরের শিশুসহ অন্তত ৭০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। ২০ এপ্রিল মঙ্গলবার রাতে ও ২১এপ্রিল বুধবার সকালে এদের মধ্যে ৩০জনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হলে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

হাসপাতালে ভর্তি একাধিক অসুস্থ ব্যক্তির সঙ্গে আলাপ করে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় কচুবাড়িয়া গ্রামের রেজাউল (৪০) এর কাছে থেকে তালের রস কিনে বাড়িতে নিয়ে তা পান করার পর তারা অসুস্থ হন। এদের মধ্যে পাশ্ববর্তী শৈলকুপা উপজেলা থেকে নানা শ্বশুর বাড়িতে বেড়াতে আসা রবিউল শেখ তার স্ত্রী শারমিন, শিশু ইব্রাহিম এবং কচুবাড়িয়া গ্রামের কিতাব উদ্দিন বিশ্বাস (৬৫) শাহিদা বেগম, মামুন, আমজাদ, তামিম, ফারজানা, হারুন, মাছুদসহ অন্তত ২৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। বাকি ৫ জনকে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঈস উজ্জামান জানান, তালের রসে বিষক্রিয়ার কারণে এসব ব্যক্তিদের ডায়রিয়া হয়েছিল।
বর্তমানে হাসপাতালে ভর্তি ২৫ জনের অবস্থা পূর্বের চেয়ে অনেক ভালো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net