1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বেলা ১২ বাজলেই লকডাউনের বাঁশি বাজে লাকসামে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

বেলা ১২ বাজলেই লকডাউনের বাঁশি বাজে লাকসামে

এম,এ মান্নান কুমিল্লা বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ২৩৩ বার

সারা দেশে করোনাভাইরাস বৃদ্ধি পাওয়ায় সরকারীভাবে লকডাউন ঘোষণা লাকসামে মানছে না কেউ। নিষেধাজ্ঞা উপেক্ষা করে সামাজিক দুরত্ব বজায় না রেখে চলছে কুমিল্লা লাকসামে হাট-বাজারগুলো। করোনাভাইরাস নিয়ে উদ্বেগের কারণে সরকার লকডাউনের সিদ্ধান্তে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে নির্দেশ দিয়েছে। কিন্তু উপজেলার সকল বাজারে তার কোনো বালাই নেই।
এ দিকে বেলা ১২ বাজলেই প্রশাসনের লোকজন হাতে লাঠি ও মুখে বাঁশি আওয়াজে ব্যবসায়ীরা তাদের দোকান-পাট বন্ধ রাখার জন্য এদিক ওদিকে ছোটাছুটি করে। প্রশাসনের গাড়ি একটু দুরে গেলেই আবার সেই ব্যবসায়ীরা দোকান খুলছেন।

আজ (২১ এপ্রিল) বুধবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, বিভিন্ন এলাকার দোকানে লোকজনের ভিড়। কোথাও কম, কোথাও বেশি ক্রেতা। একে অপরের সঙ্গে শরীর ঘেঁষে দাঁড়িয়ে কেনাকাটা করছিলেন ক্রেতারা। কোনো কোনো ক্রেতাকে অবশ্য নির্দিষ্ট দূরত্ব মেনে কেনাকাটা করতে দেখা যায়।
দোকানীরা তাদের প্রতিষ্ঠানের এক সাটার খোলা রেখে চালিয়ে যাচ্ছে ব্যবসা-বাণিজ্য। অপরদিকে জনসমাগমও বাড়ছে প্রতিনিয়ত।

লকডাউন চলাকালে সাধারণ মানুষকে ঘরের বাইরে বের হতে নিরুৎসাহিত করছে উপজেলা প্রশাসন। পুলিশ দোকান খুলতে নিষেধ করলেও তা মানছে না দোকাননিরা। কয়েক জায়গায় দেখা গেছে পুলিশ এসে দোকান বন্ধ করে দিয়ে গেছে। মেইন রোডের পাশের দোকানগুলো বন্ধ থাকলেও বন্ধ করছে না গলির ভেতরে দোকানগুলো। ক্রেতারাও জমাট বেঁধে দোকানের সামনে বসে আছে। মানা হচ্ছে না কোন প্রকার স্বাস্থ্যবিধি।
কাউন্সিলর আবদুল আজিজ বলেন, প্রতিদিন
উপজেলা প্রশাসন থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা ও পৌর প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হচ্ছে, তার পরে-ও কিছু কিছু অসচেতন ব্যক্তিরা বাজারে আনাগোনা ও ব্যবসায়ীরা দোকান খুলছে। মানুষ সচেতন না হলে লকডাউনের সুফল আসবেনা।

দৌলতগুন্জ বাজার ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক পিন্টু সাহা বলেন, ব্যবসায়ীদের মতামত অনুযায়ী আমরা প্রশাসনের সাথে আলোচনা করে সকাল থেকে ১২ পযন্ত কিছু নিত্য প্রযোজনী দোকান খোলার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু কিছু অসচেতন ব্যক্তি অন্য ব্যবসা প্রতিষ্ঠান খুলছেন, সমিতির নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তা প্রতি দিন বাজার মনিটরিং করছে। সরকারের সিদ্ধান্ত অমান্য করছে যারা তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
এদিকে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, মহামারী করোনা থেকে রক্ষা পেতে জনসাধারণকে দিনরাত বুঝাচ্ছি। কিছু কিছু মানুষ আমাদেরকে ফাঁকি দিয়ে বাজারে আসছে। মাঝে মাঝে তাদেরকে ঘরের বাহির হতে নিরুৎসাহিত করতে জরিমানাও আদায় করা হচ্ছে। আশা করি জনসাধারণ যদি আমাদের সহযোগীতা করে তাহলে করোনার দ্বিতীয় ঢেউ থেকে আল্লাহ আমাদের রক্ষা করবেন।

লাকসাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন ভুইয়া বলেন, মহামারী করোনা থেকে রক্ষা পেতে জনসাধারণকে সামাজিক দূরত্ব বজায় রেখে বসবাস করতে হবে,কিছু কিছু অসচেতন ব্যক্তিরা স্বাস্থ্য বিধি না মেনে ও সরকারের সিদ্ধান্ত অমান্য করে বাজারে আসেন। তারপরও প্রতিদিন উপজেলা বিভিন্ন স্থানে মনিটরিং করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net