ঢাকা   ০৯:২৯:০৭ পিএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে ডায়রিয়ায় ২৪ ঘন্টায় আক্রান্ত ৩০৫ জন

মাহমুদুল হাসান, পটুয়াখালী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৪৫৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

পটুয়াখালীতে প্রতিদিনই বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। ভয়াবহ ডায়রিয়া পরিস্থিতি মোকাবিলায় আইভি স্যালাইন সংকট থাকায় হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। আজ বুধবার (২১ এপ্রিল) সকালে ব্যক্তিগত উদ্যোগে জেলা প্রসাশক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর মাধ্যমে মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজার কাছে এক হাজার আইভি স্যালাইন ও একটি হাইক্লোন্যাম ক্যানোলা তুলে দেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক প্রফেসর মেজর (অব) ডা: ওহাব মিনার। গত ২৪ ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৩০৫ জন।

এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডা: মোঃ জাহাঙ্গীর আলম,মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবুবকর সিদ্দিকী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌস প্রমূখ।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, করোনার মধ্যে তীব্র গরমে হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। প্রতিদিনই বাড়ছে ডায়রিয়া আক্রান্তে সংখ্যা। গত ২৪ ঘণ্টায় উপজেলায় ৯৪ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের নির্দিষ্ট বিছানায় স্থান না পেয়ে ফ্লোরে বিছানা করে চিকিৎসা নিতে হচ্ছে আক্রান্তদের। তবে ফ্লোরে এবং বারান্দায় বিছানা দিয়ে চিকিৎসার পরিবেশ নেই বলেও অভিযোগ স্বজনদের। বুধবারবার পর্যন্ত ৫৩৬ জন ডায়রিয়া রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১৫৮ জন। ভর্তি আছেন ১৭৮ জন। গত শুক্রবার থেকে প্রতিদিনই ৯০-১০০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন।
মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লে­ক্সের ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা জানান, ডা. ওহাব মিনার জেলা প্রশাসক ও সিভিল সার্জনের মাধ্যমে ১ হাজার সেলাইন প্রদান করেছেন। এখন আমাদের এখন ২ হাজার ১শত সেলাইন রয়েছে।
জেলা সিভিল সার্জন ডা: মোঃ জাহাঙ্গীর আলম জানান গত ২৪ ঘন্টায় ডায়রিয়ায় রোগীর সংখ্যা ৩০৫ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি