1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাস প্রেস ক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

তিতাস প্রেস ক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ২২৮ বার

কুমিল্লার তিতাস প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে গেইট সংলগ্ন হোমনা টু গৌরীপুর সড়কে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।

তিতাস প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কবির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ সারওয়ার হোসেন বাবু, তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ, তিতাস প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আসলাম।

এ সময় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন বলেন, ‘দেশে দ্বিতীয় দফায় করোনার সংক্রমণ বৃদ্ধির পর সাধারণ মানুষকে সচেতন করতে আমাদের এই আয়োজন। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আজ এক হাজার পথচারীকে মাস্ক বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে এ কর্মসূচি অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- তিতাস প্রেস ক্লাবের সহ-সভাপতি এস এ ডিউক, যুগ্ম সাধারণ সম্পাদক হালিম সৈকত, সাংগঠনিক সম্পাদক সজিব আহমেদ সাদ্দাম, প্রচার সম্পাদক জুয়েল রানা, সাংবাদিক রাসেল ও কাইমুল ইসলাম প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net