ঢাকা   ০২:১৭:১৫ পিএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

চৌদ্দগ্রামে মানবতার ডাকের উদ্যোগে গরীব ও অসহায় ৩০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৩৪৭ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

‘সত্যের সন্ধানে, মানবতার কল্যাণে’- এ স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত ‘করপাটি ও বৈলপুর মানবতার ডাক সামাজিক সংগঠন’ এর উদ্যোগে গরীব ও অসহায় ৩০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি মুক্তিযোদ্ধা বাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জিএম মীর হোসেন মীরু। সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক কাজী মো: মহি উদ্দীন মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, পৌর প্যানেল মেয়র মিজানুর রহমান, কনকাপৈত ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক, ইউপি সদস্য মো: সাহাব উদ্দীন মোল্লা, কনকাপৈত ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজরুল ইসলাম মজুমদার, মুন্সীরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: আলী আক্কাছ মজুমদার, আ’লীগ নেতা এডভোকেট মহিউদ্দিন নসু, হারুনুর রশীদ, আবুল কাশেম, মুক্তিযোদ্ধা মোবারক হোসেন, ছাতিয়ানী শেখ রাসেল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা ও সভাপতি, যুবলীগ নেতা মো: মমিন মোল্লা, মাস্টার ইউনুছ মিয়া, গাজী শহীদ, ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফরিদুল ইসলাম মজুমদার, কনকাপৈত ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, যুবলীগ নেতা জামশেদ মজুমদার, ফারুক মজুমদার।

‘মানবতার ডাক সামাজিক সংগঠন’ এর সভাপতি ইউসুফ মিয়াজী ও সাধারণ সম্পাদক রোকন উদ্দিনের যৌথ পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মো: রুবেল, সাংগঠনিক সম্পাদক মো: হাসান মজুমদার, সদস্য মো: সাদ্দাম হোসেন মোল্লা সহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি