1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রিক্সা চালক বা ফুটপাত দোকানীদের প্রতি নির্দয় আচরণ দু:খজনক - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

রিক্সা চালক বা ফুটপাত দোকানীদের প্রতি নির্দয় আচরণ দু:খজনক

=========== প্রেস বিজ্ঞপ্তি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ২৫১ বার

খেটে খাওয়া দরিদ্র মানুষের প্রতি প্রশাসনকে মানবিক আচরণ করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

আজ এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন- করোনায় বিপর্যস্ত সাধারণ মানুষ যারা পেটের দায়ে রিক্সা চালায় কিংবা ফুটপাতে দোকান নিয়ে বসে তাদের প্রতি নির্দয় আচরণ খুবই দু:খজনক।

তিনি বলেন- সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে রিকসা চালক বৃদ্ধ মানুষ যিনি পুলিশের অমানবিক আচরণ থেকে বাঁচতে বলছেন ‘বাবা আমি ভুলে এ রাস্তা দিয়ে চলে আসছি, আর আসব না, আমি রোজা রেখেছি আমাকে মারবেন না’ এমন আকুতি করেও পুলিশের নির্যাতন থেকে রেহাই পায়নি।

তিনি বলেন, এধরণের আচরণ আসলেই অমানবিক যা মেনে নেয়ার মত নয়। তিনি বলেন, দরিদ্র মানুষ যারা একান্ত নিরুপায় হয়ে রিকসা চালায় বা অন্য কোন কাজে বের হয়েছে তাদের প্রতি সদয় হওয়া প্রয়োজন।

তিনি বলেন, দীর্ঘদিন যাবৎ লকডাউনের ফলে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে উঠছে। পেটের দায়ে অনেক মানুষ হাহাকার করছে। অনেক মানুষ লোক লজ্জার কারণে নিরবে নিভৃতে অসহায় যন্ত্রণা সহ্য করছে। এধরণের মানুষের প্রতি সদয় আচরণ এবং সরকারের পক্ষ থেকে প্রণোদনার ব্যবস্থা করা প্রয়োজন।

পীর সাহেব চরমোনাই নিরীহ নিরাপরাধ আলেম-উলামা, সাধারণ মানুষকে গ্রেফতার এবং হয়রানি করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন- কোন শ্রেণি ও পেশার মানুষই আজ নিরাপদ নয়। শ্রমিকরা তাদের পাওনা চাইতে গিয়ে খুন হওয়ার মত ঘটনা বিশ্ববিবেক’কে নাড়া দিয়েছে।”

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net