1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুর প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল ডেমরায় জিপসাম কারখানা বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা   ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে কোরআন ক্লাসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত

দিনাজপুর প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৩৫১ বার

দিনাজপুর প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। আজ শুক্রবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে সাবেক কমিটি’র নেতৃবৃন্দ দায়িত্ব হন্তান্তর করেছেন নব-নির্বাচিত কমিটিকে।

দায়িত্ব হস্তান্তর অনুষ্টানে প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল এর কাছ থেকে সকল কাগজপত্রসহ দায়িত্ব বুঝে নেন প্রেসক্লাবের পুনরায় নির্বাচিত সভাপতি স্বরূপ বক্শী বাচ্চু ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার।

দিনাজপুর প্রেস ক্লাব ভবনে পুনরায় নির্বাচিত সভাপতি স্বরূপ বকশী বাচ্চু এর সভাপতিত্বে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত বর্তমান সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, সাবেক সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।

এছাড়াও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ সভাপতি শাহ আলম শাহী, সহ সভাপতি কংকন কর্মকার, সহ সাধারণ সম্পাদক রতন সিং, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম ফুলাল, সাহিত্য ও পাঠাগার সম্পাদক কাশী কুমার দাস ঝন্টু, ক্রীড়া সম্পাদক বেলাল উদ্দিন সিকদার, সাংস্কৃতিক সম্পাদক জিন্নাত হোসেন, দফতর সম্পাদক আব্দুর রাজ্জাক, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক কৌশিক বোস, সদস্য ইফতেখার আহমেদ পান্না, রিয়াজুল ইসলাম, মুকুল চট্টোপাধ্যায়, খোকন কুমার দেব।

নব নির্বাচিত সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশসহ আগামী দিনে ঐক্যবদ্ধভাবে প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে সকলকে সহযোগিতা করার অনুরোধ জানান। প্রেসক্লাব সভাপতি স্বরূপ বকশী বাচ্চু সকলকে অভিনন্দন জানিয়ে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net