1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গাবালীতে ছাত্রলীগের ব্যতিক্রমী ইফতার ও মাস্ক বিতরণ কর্মসূচি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

রাঙ্গাবালীতে ছাত্রলীগের ব্যতিক্রমী ইফতার ও মাস্ক বিতরণ কর্মসূচি

মাহমুদুল হাসান পটুয়াখালী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ২৯৯ বার

পটুয়াখালীর রাঙ্গাবালীতে রাস্তার পাশে থরে থরে সাজানো রয়েছে ইফতার সামগ্রী। রোজাদাররা নিজেদের প্রয়োজন মতো নিয়ে যাচ্ছেন ইফতার। শুক্রবার বিকেলে এমন চিত্র দেখা গেছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বঙ্গবাজার এলকায়।

স্থানীয় সূত্রে জানা যায়- করোনার লকডাউনে দিনমজুর ও খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে ব্যতিক্রমধর্মী এ ইফতার আয়োজন করেছেন রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগ। বিনামূল্যে ইফতার পেয়ে আনন্দিত খেটে খাওয়া সাধারণ মানুষ।

উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শিবলী ইনফো বাংলাকে জানান, একদিকে করোনা অন্যদিকে লকডাউন। এমতাবস্থায় কৃষক, শ্রমিক, দিনমজুর সহ খেটে খাওয়া মানুষের চরম কষ্টে দিন কাটছে। এ বিষয়টি চিন্তা করে আমরা ইফতারের আয়োজন এবং সকলের মাঝে মাস্ক বিতরণ করেছি। তিনি আরো বলেন করোনার এই সাময়িক সংকটকালীন মূহুর্তে জনসাধারণের মাঝে করোনার ভয়াবহতা সম্পর্কে অবগত করা ও এটা থেকে কিভাবে নিজে ও পরিবারকে সুরক্ষা করা সম্ভব তা আলোচনা করেছি।

রোজাদাররা স্বাস্থ্যবিধি মেনে যাতে ইফতার সংগ্রহ করতে পারে সে জন্য নিরাপদ দূরত্ব রেখে ইফতারের প্যাকেট সাজানো হয়েছে। যার যতটুকু প্রয়োজন সে ততটুকু নিয়ে যাচ্ছেন।’
আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net