1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধামরাই আসনের সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান খানের মৃত্যুতে এনডিপির শোক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

ধামরাই আসনের সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান খানের মৃত্যুতে এনডিপির শোক

বিশেষ প্রতিবেদকঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৩৩১ বার

ঢাকার কৃতি সন্তান, ধামরাই থেকে নির্বাচিত সাবেক চারবারের সংসদ সদস্য, বিশিষ্ট আইনজীবী ও বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার জিয়াউর রহমান খানের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি – এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা এবং মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা।
নেতৃবৃন্দ শোক বিবৃতিতে বলেন, ব্যারিস্টার জিয়াউর রহমান খান এদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, বাঙালি অধিকার আন্দোলনের অন্যতম জাতীয় নেতা,পূর্ব পাকিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মরহুম আতাউর রহমান খানের পুত্র ছিলেন।তিনি বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টামন্ডলীর সদস্য ছিলেন।বাংলাদেশী জাতীয়তাবাদী আন্দোলনে অন্যতম এই নেতা ঢাকার ধামরাই উন্নয়নের অন্যতম রূপকার ছিলেন।
নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের গভীর সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net