1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি করেছেন এনডিপি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি করেছেন এনডিপি

প্রেস বিজ্ঞপ্তিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ২৯০ বার

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, দেশের জ্যেষ্ঠ নাগরিক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চেয়েছেন দেশের অন্যতম রাজনৈতিক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি ( এনডিপি)।

আজ ২৫ এপ্রিল, ২০২১ ইং গনমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এবং করোনাকালীন এই গভীর সংকটে দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দেয়া উচিত। তিনি দীর্ঘদিন অসুস্থ থেকে করোনা আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে রয়েছেন।খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। আগের চেয়ে ভালো আছেন। করোনা আক্রান্ত হওয়ায় ১৭ দিন পার হয়ে ১৮ দিন চলছে।তার উন্নত চিকিৎসা প্রয়োজন।

বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, তিনি বঙ্গবন্ধু কন্যা, বঙ্গবন্ধুর এই জন্ম শতবার্ষিকীর এই মহতী সময়ে দেশের জ্যেষ্ঠ নাগরিক হিসেবে বেগম খালেদা জিয়া ন্যায় বিচার ও আইনের শাসন পাওয়ার অধিকার রাখেন।কোনোকারনে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে এর দায় সরকার ও মাননীয় প্রধানমন্ত্রী কোনোভাবে এড়াতে পারবেন না।

এনডিপির পক্ষ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীসহ, বিশ্ববাসীর কাছে দোয়া চেয়েছেন এবং গত শুক্রবার বাদ জুম্মা উত্তরা ১০ নম্বর সেক্টর জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net