1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গন্ডামারায় আহত শ্রমিক পরিবারের মাঝে শ্রমিক কল্যাণ ফেডারেশনের খাদ্য সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল ডেমরায় জিপসাম কারখানা বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা   ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে কোরআন ক্লাসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত

গন্ডামারায় আহত শ্রমিক পরিবারের মাঝে শ্রমিক কল্যাণ ফেডারেশনের খাদ্য সামগ্রী বিতরণ

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রামঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ২৬৪ বার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা কয়লাবিদ্যুৎ প্রকল্পে শ্রমিক আন্দোলনে নিহত ও আহত শ্রমিকদের পরিবারের মাঝে রোববার (২৫ এপ্রিল) সকাল ১০ টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মুহাম্মদ ইসহাক, সাবেক বাঁশখালী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাও. নুরুল হোছাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা ইন্জিনিয়ার শহিদুল মোস্তাফা, গন্ডামারা ইউপির সাবেক চেয়ারম্যান মাও. আরিফ উল্লাহ্, শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মোকতার হোছাইন সিকদার, উত্তর জেলা শ্রমিক কল্যাণের অর্থ সম্পাদক আজিজ আহমদ চৌধুরী দক্ষিণ জেলা অর্থ সম্পাদক শরফুল আমিন চৌধুরী, উত্তর বাঁশখালী শ্রমিক কল্যাণের সভাপতা মাও. জোবাইর আহমদ, বাঁশখালী দক্ষিণের সভাপতি আ.ন.ম মহি উদ্দিন, সেক্রেটারি আব্দুর রহিম, বাঁশখালী লবণ শ্রমিক কল্যাণ ইউনিয়নের সভাপতি ফরিদ আহমদ, বাঁশখালী দক্ষিণের ট্রেড ইউনিয়ন সম্পাদক কাজী ইমরান, গন্ডামারা ইউপির সাবেক সদস্য ফরহাদ উল্লাহ্, ডা. আলী হোসেন, গন্ডামারা শ্রমিক কল্যাণ ইউনিয়ন সভাপতি মোস্তাফা আলী প্রমূখ।

বাঁশখালীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা গন্ডামারা কয়লাবিদ্যুৎ প্রকল্পে শ্রমিক আন্দোলনে আহত ও নিহত শতাধিক শ্রমিকের পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

পরে তারা গন্ডামারা ইউনিয়নের নিহত শ্রমিক মাহমুদ রেজা মিনহানের কবর জেয়ারত শেষে তার পরিবারের খোঁজ খবর নেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net