1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ব্যবসায়ী হাসান হত্যার প্রতিবাদ মঞ্চের কর্মসূচী ঘোষণা চেম্বার নেতৃবৃন্দের - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

ব্যবসায়ী হাসান হত্যার প্রতিবাদ মঞ্চের কর্মসূচী ঘোষণা চেম্বার নেতৃবৃন্দের

গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ২১১ বার

হাসান হত্যার প্রতিবাদ মঞ্চের সাথে আজ রোববার চেম্বার অব কমার্স নেতৃবৃন্দের সভায় হাসান হত্যার বিচারের দাবিতে কর্মসূচী ঘোষণা করা হয়েছে।

হাসান হত্যার প্রতিবাদ মঞ্চের সমন্বয়ক আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চেম্বার সভাপতি শহিদুল ইসলাম শান্ত, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহান, জেলা জাসদ সভাপতি গোলাম মারুফ মনা, সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, জেলা মটর মালিক সমিতির সভাপতি কাজী মকবুল হোসেন মুকুল, চেম্বার পরিচালক মির্জা হাসান, সঞ্জু, খান মো. সাঈদ হোসেন জসিম, পিন্টু ভট্টাচার্য, ব্যবসায়ী সমন্বয় পরিষদের জেলা সভাপতি ইকবাল হোসেন প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন জেলা সিপিবির সভাপতি মিহির ঘোষ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, গণ ফোরাম জেলা সভাপতি ময়নুল ইসলাম রাজা, বাসদ মার্কসবাদী নেতা কাজী আবু রাহেন শফিউল্যাহ প্রমুখ।

ওই সভায় হাসান হত্যার আন্দোলকে বেগবান করার লক্ষ্যে কতিপয় দাবি উত্থাপন করা হয়। পরে সেসব দাবি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

দাবিগুলো হচ্ছে অবিলম্বে হাসান হত্যার সাথে জড়িত সকল আসামীদের গ্রেফতার, সদর থানার ওসি মাহফুজার রহমানকে অপসারণসহ অভিযুক্ত ওসি (তদন্ত) ও অপর এএসআইকে অবিলম্বে আইনের আওতায় এনে বিচার, হাসান হত্যার সুষ্ঠু বিচারের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, গাইবান্ধা জেলায় অবৈধ দাদন ব্যবসায়ীদের দৌরাত্ম বন্ধ।

আলোচনা শেষে হাসান হত্যার বিচারের দাবিতে বিভিন্ন কর্মসূচী ঘোষণা করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে আগামী ২৯ এপ্রিল সকাল ১১টা থেকে সাতদিনব্যাপী ব্যবসা প্রতিষ্ঠানে কালো উত্তোলন ও কালো ব্যাচ ধারণ এবং ২মে স্থানীয় গানাসার্স মার্কেটের সামনে প্রতিবাদী অবস্থান কর্মসূচী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net