1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরা সদর হাসপাতালকে অস্থায়ী মেডিকেল কলেজ হাসপাতাল ঘোষনা করা হলো - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা

মাগুরা সদর হাসপাতালকে অস্থায়ী মেডিকেল কলেজ হাসপাতাল ঘোষনা করা হলো

মোঃসাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ২৪৭ বার

মাগুরার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালকে অস্থায়ী মেডিকেল কলেজ হাসপাতাল ঘোষনা করা হলো।
২৫ এপ্রিল ২০২১ রবিবার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব ড. বিলকিস বেগম এর প্রেরিত এক নির্দেশনায় এ ঘোষনার কথা জানা গেছে।
এখন থেকে মাগুরা ২৫০ শয্যার সদর হাসপাতালটি মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল হিসেবে কার্যক্রম পরিচালনা করবে।

মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো: দীন-উল ইসলাম জানান- এ ঘোষনার ফলে মাগুরা মেডিকেল কলেজের নিজস্ব স্থাপনা তৈরী সম্পন্ন না হওয়া পর্যন্ত মেডিকেলের শিক্ষক ও ছাত্রছাত্রীরা হাসপাতালের সাথে সমন্বিতভাবে চিকিৎসায় সহায়তা করতে পারবেন। ফলে মাগুরার মানুষ আরও নিবিড় ও উন্নতমানের স্বাস্থ্য সেবা পাবেন। অন্যদিকে মেডিকেলের ছাত্রছাত্রীরাও শিক্ষকদের সাথে রোগীদের সেবা দানের মাধ্যমে হাতে কলমে শিক্ষা লাভ করতে পারবে। তিনি এ কার্যক্রমে সকলকে এগিয়ে আসার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net