1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাঘাটায় অবাধে নদী থেকে বালু তোলায় নদীর ভাঙন বৃদ্ধি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

সাঘাটায় অবাধে নদী থেকে বালু তোলায় নদীর ভাঙন বৃদ্ধি

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ২৬৫ বার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে শুরু হয়েছে নতুন জাতের রপ্তানিযোগ্য মিষ্টি আলুর চাষ। স্থানীয় জাতগুলোর চেয়ে নতুন এ জাতের মিষ্টি আলুর ফলন অনেক বেশি, আকারে বড়, খেতেও সুস্বাদু। রং টকটকে লাল হওয়ায় দেখতেও বেশ আকর্ষণীয়। তাই বেসরকারি সংস্থার সহযোগিতায় উৎপাদিত এই কোকি ১৪ জিও জাতের মিষ্টি আলু জাপানে রপ্তানি করার উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় কৃষি বিভাগ।

গোবিন্দগঞ্জ উপজেলার বাঙ্গালী নদীর তীরবর্তী রাখালবুরুজ, হরিরামপুর, তালুককানুপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার চরের পলিযুক্ত বালিময় মাটিতে দীর্ঘদিন ধরে মিষ্টি আলুর চাষ করছেন কৃষকরা। এবার প্রথমবারের মত কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতায় প্রচলিত জাতের পাশাপাশি বিদেশে রপ্তানিযোগ্য নতুন কোকি ১৪ জিও জাতের মিষ্টি আলু চাষ করেছেন। নতুন জাতের এ মিষ্টি আলু চাষে আর্থিকভাবে লাভবান হওয়ার আশা করছে কৃষকরা।

রাখালবুরুজ ইউনিয়নের পাড় সোনাইডাঙ্গা গ্রামের কৃষকদের সূত্রে জানা গেছে, কোকি ১৪ জিও জাতের মিষ্টি আলু চাষে দেশীয় জাতের মতই একই সময় লাগে। এই আলু বিঘা প্রতি ৮০ থেকে ৮৫ মণ ফলন পাওয়া যাচ্ছে। দামও ভালো। কোকি ১৪ জিও জাতের আলুর চাষ থেকে শুরু করে বাজার জাত পর্যন্ত উপজেলা কৃষি বিভাগের তদারকি থাকায় কোন হয়রানি ছাড়াই আর্থিকভাবে লাভবান হচ্ছে কৃষকরা।

নারিতো জাপান কোম্পানি লি. এর ম্যানেজার মেজবাউল ইসলাম বলেন, উৎপাদিত মিষ্টি আলু বিদেশে রপ্তানিযোগ্য করতে সঠিক পদ্ধতি ও কলাকৌশল বাস্তবায়নে উপজেলা কৃষি বিভাগের মাধ্যমে চাষীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। রপ্তানিযোগ্য এই আলু কৃষকের জমি থেকে সাড়ে ৪শ’ টাকা থেকে সাড়ে ৫শ’ টাকা দরে কিনে নেয়া হচ্ছে।
এব্যাপারে গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. খালেদুর রহমান জানান, ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন জাতের এ মিষ্টি আলুর আবাদ সম্প্রসারণে কৃষক পর্যায়ে কাজ করছে কৃষি বিভাগ। কৃষকদের উপকরণ, প্রয়োজনীয় পরামর্শ ও প্রযুক্তিগত সহযোগিতা দেয়ার পাশাপাশি মাঠ প্রদর্শনী এবং কৃষকদের সচেতন করতে মাঠ দিবস করা হচ্ছে। কৃষকরা মিষ্টি আলুর হেক্টর প্রতি ফলন পাচ্ছেন ২০ মে. টন। এ বছর গোবিন্দগঞ্জ উপজেলায় ৮৫ হেক্টর জমিতে মিষ্টি আলুর চাষ হয়েছে। সরকারিভাবে এবারই প্রথম ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৯ হেক্টর জমিতে কোকি ১৪ জিও মিষ্টি আলু চাষ এবং তা বিদেশে রপ্তানির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net