1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাটিরাঙ্গায় ১৬ লাখ টাকার ভারতীয় শাড়ী উদ্ধার করল সেনাবাহিনী। - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

মাটিরাঙ্গায় ১৬ লাখ টাকার ভারতীয় শাড়ী উদ্ধার করল সেনাবাহিনী।

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ২৪০ বার

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক অভিযান চালিয়ে ১৬ লাখ টাকা মুল্যের ৬৩৬ পিস ভারতীয় শাড়ী উদ্ধার করেছে সেনাবাহিনী। এসময় ভারতীয় শাড়ী পাচারের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।

মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকাল ৩টার দিকে মাটিরাঙ্গা জোনের আওতাধীন গুইমারা উপজেলার রিংকুম পাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় শাড়ী উদ্ধার করা হয়।

জানা গেছে, অবৈধপথে ভারতীয় মালামাল সীমান্ত পথ দিয়ে বাংলাদেশে আনা হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মোহসীন হাসান এর নেতৃত্বে বাইল্যাছড়ির রিংকুম পাড়ায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এসময় সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশী চালিয়ে বাইল্যাছড়ির রিংকুম পাড়ার বাসিন্দা ভদ্র ত্রিপুরার বাড়ির পাশে জঙ্গল থেকে ঝোঁপঝাড়ে ঢাকা অবস্থায় ৬৩৬ পিস ভারতীয় শাড়ী উদ্ধার করা হয়।

অভিযানকালে মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর ইফতেখার রিয়াদ ও মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মোহসীন হাসান বলেন, চোরাকারবারীদের যেকোন মুল্যে প্রতিরোধ করা হবে। উদ্ধারকৃত শাড়ীর আনুমানিক বাজারমুল্য ১৬ লাখ টাকা হবে বলেও জানান মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মোহসীন হাসান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net