1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ায় ক্ষমতাবান নেতার চাপে এজহারভুক্ত প্রধান আসামীকে বাদ দিয়ে মামলা দায়ের - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

আশুলিয়ায় ক্ষমতাবান নেতার চাপে এজহারভুক্ত প্রধান আসামীকে বাদ দিয়ে মামলা দায়ের

বিশেষ প্রতিবেদক, মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু ঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ২৯২ বার

সাভার উপজেলার আশুলিয়ায় মুদি দোকান ব্যবসায়ীকে হত্যা চেষ্টার অভিযোগে এজহারভুক্ত প্রধান আসামী আবু সাদেক ভূইয়াকে বাদ দিয়ে তার ছেলে মনির ভূইয়াকে প্রধান আসামী করে মামলা দায়েরের ঘটনা ঘটেছে। যার মামলা নং ৬৪।

মামলার বাদিনি মোছাঃ শাহানাজ পারভিন শোভা’র প্রথম অভিযোগ পত্রে প্রধান আসামী ধামসোনা ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাজী আবু সাদেক ভূইয়ার নাম উল্লেখ করা থাকলেও মামলা রুজু করার সময় উপর মহলের চাপে তার নাম বাদ দিয়ে মামলা দায়ের করতে বাধ্য করা হয়েছে বলে তিনি এ প্রতিবেদককে জানিয়েছেন।

গত ২২ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম অভিযোগ পত্রে উল্লেখ করা হয়,ধামসোনা ইউনিয়নের ভাদাইল দক্ষিণ পাড়া এলাকায় পলাশ স্টোরের স্বত্বাধিকারী পলাশ মিয়া নামে এক ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ করে সাদেক ভূইয়ার লোকজন মৃত্যু নিশ্চিত জেনে চলে যায়।

এ ঘটনায় ঐদিন রাতেই হাজী আবু সাদেক ভূইয়াকে প্রধান আসামী করে আশুলিয়া থানায় একটি অভিযোগপত্র দায়ের করেন আহত পলাশের স্ত্রী ও যুবলীগ নেত্রী শাহনাজ পারভীন শোভা।

কিন্তু রহস্য জনকভাবে অভিযোগের এক সপ্তাহ পর মঙ্গলবার (২৭ এপ্রিল)দুপুরে মামলা দায়ের করার সময় আবু সাদেক ভূইয়ার নামটি বাদ দিয়ে তাকে মামলা দায়ের করতে বাধ্য করা হয়।

এ বিষয়ে মামলার বাদী শাহনাজ পারভীন শোভা বিশেষ এ প্রতিবেদক মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু’কে বলেন, গত ২২ এপ্রিল রাতে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করা হলেও শুধুমাত্র সাদেক ভূইয়ার নাম বাদ দেওয়ার জন্য নানা রকম টালবাহানা করে প্রশাসন। আবু সাদেক ভূইয়াকে প্রধান আসামী করা হলে মামলা দায়ের হবেনা বলেও জানায় তারা। তাই বাধ্য হয়ে অভিযোগ পত্র থেকে আবু সাদেক ভূইয়াকে বাদ দিয়ে তার ছেলে মনির ভূইয়াকে প্রধান আসামী করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই ভুক্তভোগী নারী নেত্রী ।

এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশের আশুলিয়া থানার উপ- পরিদর্শক(এস আই) ইমদাদুল হক জানান, ব্যবসায়ীকে হত্যা চেষ্টায় মামলা রুজু হয়েছে। আসামী গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net