1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রাম সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

চৌদ্দগ্রাম সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ২৪৯ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও অপর ৪ জন আহত হয়েছেন।

নিহত হলেন; মাইক্রোবাসের যাত্রী ফেনী সদরের মাস্টার পাড়ার তপন দাসের ছেলে সজিব দাস (৩২), সে পেশায় একজন মেডিকেল রিপ্রেরেজেন্টেটিভ বলে জানা গেছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াবাজার এলাকায় এমরান ব্রীক্সের সামনে বুধবার দুপুর একটায় এ দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: আসাদুজ্জামান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াবাজার এলাকায় এমরান ব্রীক্সের সামনে একটি ঢাকামুখী মাইক্রোবাস (ঢাকা-মেট্রো-চ-১৩-৩৪২০) লরীর পেছন দিকে ধাক্কা দিলে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়।

খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ি ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। আহতদের মধ্যে সজিব দাস (৩২) নামের একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: আসাদুজ্জামান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটিকে উদ্ধার শেষে ফাঁড়িতে নেয়া আসে। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়, তাদের নাম পরিচয় পাওয়া যায়নি’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net